
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজশাহীর বেশকিছু এলাকায় বৃহস্পতিবার (১ অক্টোবর) পর্যায়ক্রমে সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
বুধবার (৩০ সেপ্টেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ (বিবিবি) বিমানবন্দরের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য ১১ কেভি বাগধানী ফিডারের আওতাধীন বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত মোট সাড়ে ৩ ঘণ্টা রাজশাহীর দৌলতপুর, দুয়ারি, কুমড়াপুকুর ও বাগসারা ও এর আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া একই কাজের জন্য বৃহস্পতিবার নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-বিমানবন্দরের আওতাধীন ১১ কেভি বাগধানী ফিডারের আওতাধীন তেঘর থেকে বাগধানী এলাকাসমূহে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিবরচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ।
আরটিভি/টিআর


