ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

আবাসিক হোটেলের বাথরুমে মিলল নারীর গলাকাটা মরদেহ

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ এএম
প্রতীকী ছবি (এআই দিয়ে নির্মিত)

কক্সবাজারের একটি আবাসিক হোটেলের বাথরুম থেকে কুলসুমা আক্তার (২৬) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের সঙ্গে হোটেলে ওঠা এক যুবক পলাতক রয়েছেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল পাশে অবস্থিত আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত কুলসুমা ঈদগাঁও উপজেলার চাঁন্দেরঘোনা এলাকার মোহাম্মদ হারুনের স্ত্রী।

পুলিশ জানায়, স্বামী হারুনের সঙ্গে কুলসুমার পারিবারিক বিরোধ চলছিল। এ সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন। বুধবার মামলার শুনানিতে তিন বছরের শিশুসন্তানকে নিয়ে আদালতে গিয়েছিলেন তিনি। পরে কীভাবে হোটেলে গেলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী গণমাধ্যমকে জানান, হোটেলের রেজিস্টারে কুলসুমার সঙ্গে থাকা যুবক নিজের নাম ‘মোহাম্মদ আরফান’ উল্লেখ করেন। তবে নিহতের স্বজনরা এ নামে কাউকে চেনেন না। ওই নারীর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি বলেন, ঘটনার পর থেকে সঙ্গে থাকা যুবকটি পলাতক। ওই যুবক কুলসুমার পরকীয়া প্রেমিক বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হোটেলের দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যশোর সেনানিবাসে ১১ হাজার শিমুল-মসলিন তুলার চারা বিতরণের উদ্যোগ
যশোর সেনানিবাসের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বুধবার (৩০ সেপ্টেম্বর) তুলা উন্নয়ন বোর্ড যশোরের কর্মকর্তাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যশোর সেনানিবাসে ১১ হাজার শিমুল-মসলিন তুলার চারা বিতরণের উদ্যোগ
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রহমান।
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামায়াতের দুই নেতা বহিষ্কার 
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জামায়াতের নীতি আদর্শ বিচ্যুতির দায়ে চট্টগ্রামের মিরসরাই পৌরসভা জামায়াতের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামায়াতের দুই নেতা বহিষ্কার 
রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলাই কাল হলো যুবকের
পাবনার ঈশ্বরদীতে রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলার সময় মোটরসাইকেলের ধাক্কায় রাজু আহমেদ (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় ওই মোটরসাইকেলের চালক এবং আরেক আরোহী আহত হয়েছেন।
রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলাই কাল হলো যুবকের
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে পৌঁছে দেওয়া হলো বাসায়
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য করার অভিযোগে আটক শিক্ষককে  ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান। পোস্টে তিনি লেখেন, কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে এক স্কুল শিক্ষকের কটূক্তি ও আপত্তিকর মন্তব্য কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও অধিবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিদ্যালয় প্রাঙ্গণে তাদের বিক্ষোভের পর পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।  তিনি আরও লেখেন, বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন এবং সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন, শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তার বাসায় পৌঁছে দিতে। প্রধানমন্ত্রীর নির্দেশে পরবর্তীতে পুলিশ তাকে নিরাপদে বাসায় পৌঁছে দেয়। মাহদী আমিন লেখেন, প্রধানমন্ত্রী মনে করেন, মতের ভিন্নতা থাকতেই পারে, প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি ও মতামত তার নিজস্ব। কারও মতের সঙ্গে একমত না হলেও তার মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত। ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি এই সম্মানই গণতন্ত্রের শক্তি। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, ইতিবাচক আচরণ, পারস্পরিক সম্মান ও সহাবস্থানের সংস্কৃতি সমাজকে শক্তিশালী করবে। উল্লেখ্য, বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে গোলাম কিবরিয়া লালনকে আটক করে পুলিশ। তিনি দৌলতপুর উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক। স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও বাসিন্দাদের অভিযোগ, মঙ্গলবার বিকালে বিদ্যালয়ের দশম শ্রেণির বাংলা ক্লাসে জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া সাম্প্রতিক বাংলা ভাষণের প্রসঙ্গ ওঠে। এ সময় শিক্ষক লালন প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন। একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন—এমন অভিযোগও ওঠে। বিষয়টি শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়লে বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা জড়ো হয়ে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একপর্যায়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষক লালনকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, বিষয়টি তিনি মঙ্গলবার রাতে জানতে পারেন। বুধবার সকালে বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ সংশ্লিষ্টদের সামনে ওই শিক্ষককে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে শিক্ষক গোলাম কিবরিয়া লালন কটূক্তির অভিযোগ অস্বীকার করেন। তবে, প্রধানমন্ত্রী দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে বাংলা ভাষার উচ্চারণ কিছুটা অস্পষ্ট হয়েছে, এমন বক্তব্য দিয়েছেন বলে জানান তিনি। আরটিভি/টিআর
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে পৌঁছে দেওয়া হলো বাসায়
আরও পড়ুন
পঞ্চগড়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, পকেটের চিরকুটে লেখা ‘আমি বাঁচতে চেয়েছিলাম’
ভালুকায় পৃথক স্থান থেকে ৪ মরদেহ উদ্ধার
রাস্তার পাশে শিয়ালের জটলা, কাছে যেতেই ‘চোখ কপালে’ সানাউল্লাহর
মামা বাড়ির এলাকায় থেকেই কপাল পুড়ল রেজার!