ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা করে আ.লীগ নেতাকে ছিনতাই

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১১:৩২ এএম
পলাতক আবু ছিদ্দিক। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের ওপর হামলা করে আবু ছিদ্দিক নামে গ্রেপ্তার হওয়া এক আওয়ামী লীগ নেতাকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে দামুড়হুদা উপজেলার চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পলাতক আবু ছিদ্দিক কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য।

পুলিশ ও স্থানীয়রা জানান, আবু ছিদ্দিককে গ্রেপ্তারের জন্য বুধবার রাতে চণ্ডীপুর এলাকায় অভিযান চালায় দর্শনা থানার একটি দল। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় পরিবারের সদস্যরা।

পুলিশের দাবি, হামলায় তাদের দুই পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশের হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে যান আবু ছিদ্দিক।

সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ নুরুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে আটক করতে গেলে পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এ সময় আমাদের দুইজন পুলিশ সদস্য আহত হন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘোড়ার গাড়িতে করে স্কুলের আয়ার রাজকীয় বিদায়
নওগাঁ সদর উপজেলার ফতেপুর (১ম) উচ্চ বিদ্যালয়ের আয়া শেফালি বেগম দীর্ঘ ৩৪ বছরের একনিষ্ঠ ও নিঃস্বার্থ সেবা শেষে গত ৩০ সেপ্টেম্বর অবসরে গেছেন। তার বিদায়লগ্নে বিদ্যালয় চত্বরে তৈরি হয়েছিল এক অভূতপূর্ব ও আবেগঘন পরিবেশ, যা সচরাচর কোনো উচ্চপদস্থ কর্মকর্তার বিদায়বেলায়ও দেখা যায় না। শিক্ষক ও শিক্ষার্থীদের অশ্রুসিক্ত ভালোবাসায় সিক্ত হয়ে তিনি রাজকীয় এক ঘোড়ার গাড়িতে চড়ে ফিরে গেছেন নিজের বাড়িতে।
ঘোড়ার গাড়িতে করে স্কুলের আয়ার রাজকীয় বিদায়
ঝিনাইদহে বাসের ধাক্কায় পৌর কর্মচারী নিহত
ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা বাসের ধাক্কায় আব্দুস সামাদ নামে (৪৫) এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
ঝিনাইদহে বাসের ধাক্কায় পৌর কর্মচারী নিহত
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটি খেয়ে ১২ শিক্ষার্থী হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা বনরুটি খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পরে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে সন্ধ্যায় তাদের ছাড়পত্র দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটি খেয়ে ১২ শিক্ষার্থী হাসপাতালে
সোনারগাঁ অতিক্রম করলেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের অভিবাদন
ফেনীর উদ্দেশে সড়কপথে রওনা হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা অতিক্রম করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোনারগাঁ অতিক্রম করলেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের অভিবাদন
‘প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছিলেন, তা ইতোমধ্যেই দৃশ্যমান’
বুধবার (৩০ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
‘প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছিলেন, তা ইতোমধ্যেই দৃশ্যমান’
আরও পড়ুন
বারবার ‘ফাঁকি’ দিলেও এবার আর ‘রক্ষা হলো না’ আ.লীগ নেতার
‘বোরকা পরে যারা নারায়ণগঞ্জ থেকে পা‌লি‌য়ে‌ছে, তারা আর দেশে আস‌তে পার‌বে না’
আত্মগোপনে থাকা আওয়ামীপন্থি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
শেখ হাসিনার জন্মদিনে কেক কাটতে গিয়ে তিন নারীসহ আটক ৭