ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

রহস্যজনকভাবে পানিতে পড়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পিএম
ছবি: আরটিভি

মানিকগঞ্জের হরিরামপুরে পানিতে ডুবে আনিসা আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার চালা ইউনিয়নের সট্টি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনিসা ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। তার বাবা কক্সবাজারে একটি হোটেলে চাকরি করেন। আনিসা কক্সবাজারের একটি মাদরাসায় পড়াশোনা করত বলে জানিয়েছেন তার ফুপু পারভীন আক্তার।

পারভীন আক্তার জানান, তার মা অসুস্থ হওয়ায় তার মাকে তার ভাবির সঙ্গে কক্সবাজার থেকে ২ দিন আগে হরিরামপুরের সট্টি আসেন। আজ সকালে তার ভাতিজি হাঁটতে হাঁটতে সট্টি নতুন ব্রিজ কুমপাড় আসলে অজানা কারণে পানিতে পড়ে ডুবে যায়। তার ভাতিজির সঙ্গে থাকা ছোট্ট শিশু বাড়িতে গিয়ে আনিসা পানিতে ডুবে গেছে বলে জানায়। তবে কি কারণে বা কীভাবে পানিতে পড়ে মারা যায়, সে বিষয়ে কেউ কিছুই বলতে পারেননি।

নিহতের চাচা জাহিদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আনিসাকে পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল কর্মকর্তা প্রীতম দে জানান, আনিসাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম. তৌফিক আজম বলেন, উপজেলা হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৩ মাস পর নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেলেন স্বামী, ভিডিও দেখে আবেগাপ্লুত জনতা
দীর্ঘ তিন মাসের অবর্ণনীয় মানসিক যন্ত্রণা, অপেক্ষা আর প্রতিটি মুহূর্তের শঙ্কার অবসান ঘটল অবশেষে। ঘর থেকে হারিয়ে যাওয়া মানসিকভাবে অসুস্থ স্ত্রীকে ফিরে পেয়েছেন এক স্বামী। কোনো অলৌকিক ঘটনা নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার এবং এক কনটেন্ট ক্রিয়েটরের একটি ভিডিওর মাধ্যমে নিখোঁজ ওই নারীকে খুঁজে পেয়েছেন তার স্বামী।
৩ মাস পর নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেলেন স্বামী, ভিডিও দেখে আবেগাপ্লুত জনতা
মিরপুরে বাসচাপায় নারীসহ ২ জনের মৃত্যু
কুষ্টিয়ার মিরপুরে শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় পাখি ভ্যানে থাকা নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া ভ্যানে থাকা আরও এক নারী যাত্রী আহত হয়েছেন।
মিরপুরে বাসচাপায় নারীসহ ২ জনের মৃত্যু
বৃদ্ধের ধর্ষণচেষ্টা থামাতে ব্লেড তুলে নেয় কিশোরী, অতঃপর...
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক কিশোরীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ সময় আত্মরক্ষার জন্য কিশোরী ওই বৃদ্ধের যৌনাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করলে তিনি আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বৃদ্ধের ধর্ষণচেষ্টা থামাতে ব্লেড তুলে নেয় কিশোরী, অতঃপর...
প্রধানমন্ত্রীকে দেখতে পরশুরামে নেতাকর্মী-জনসাধারণের ঢল
প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে।
প্রধানমন্ত্রীকে দেখতে পরশুরামে নেতাকর্মী-জনসাধারণের ঢল
বৃষ্টি হলেই তলিয়ে যায় স্কুলের মাঠ, কমেছে শিক্ষার্থী
সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় বিদ্যালয়ের খেলার মাঠ। বর্ষা মৌসুম শেষেও টানা কয়েক মাস মাঠজুড়ে জমে থাকে পানি। বছরের প্রায় ছয় মাস মাঠ পানির নিচে থাকায় খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। একই সঙ্গে বিদ্যালয়ে যাতায়াত ও স্বাভাবিক কার্যক্রমেও ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
বৃষ্টি হলেই তলিয়ে যায় স্কুলের মাঠ, কমেছে শিক্ষার্থী
আরও পড়ুন
৩ মাস পর নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেলেন স্বামী, ভিডিও দেখে আবেগাপ্লুত জনতা
মিরপুরে বাসচাপায় নারীসহ ২ জনের মৃত্যু
দুই ডোজ বিষাক্ত ওষুধ দিয়েও মৃত্যু হলো না, বেঁচে রইলেন আসামি
রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলাই কাল হলো যুবকের