ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিসিএসআইআর গবেষণা কেন্দ্রে হঠাৎ এসি বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পিএম
ছবি: আরটিভি

চট্টগ্রামের বালুছড়া বিসিএসআইআর (BCSIR) গবেষণা কেন্দ্রের পরিচালকের রুমে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বালুছড়া বিসিএসআইআর গবেষণা কেন্দ্রের পরিচালকের রুমের ভেতর থেকে একটি বিকট শব্দ শোনা যায়। দ্রুত সময়ের মধ্যে সবাই আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনে দুটি এসির একটি সম্পূর্ণ এবং অন্যটির নব্বই শতাংশ পুড়ে যায়। এছাড়া পরিচালকের রুমের বিভিন্ন আসবাবপত্রও আগুনে পুড়ে গেছে। আগুন বড় আকার ধারণ করায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়; অন্যথায় পুরো গবেষণা কেন্দ্রটি আগুনে পুড়ে যাওয়ার ঝুঁকি ছিল।

ঘটনার পর রাত গড়িয়ে সকাল ও দুপুর হলেও ল্যাব কর্তৃপক্ষ এ বিষয়ে সম্পূর্ণ নীরব রয়েছে। কর্তৃপক্ষের এই গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং তারা কী লুকাতে চাচ্ছেন, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, গত জুনে কেনা এসিগুলো নিম্নমানের ছিল। এছাড়া গবেষণা কেন্দ্রে আরও অনেক অনিয়ম হয়, যা অনেকে জানেন না।

এ বিষয়ে বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগার কেন্দ্রের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. বরুণ কান্তি সাহাকে বেশ কয়েকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ভারপ্রাপ্ত সিকিউরিটি সুপারভাইজার আসাদুর জামান তালুকদার বলেন, ‘রাত ১১টার দিকে এসি বিস্ফোরণ হয়। আমরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে আগুন নেভায়। তবে আগুন নেভানোর জন্য থাকা ফায়ার এক্সটিংগুইশারগুলোর মধ্যে মাত্র দুটিতে গ্যাস ছিল, বাকি আট থেকে দশটিতে কোনো গ্যাস ছিল না। বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান জানান, তারা রাত ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং দেখতে পান দুটি এসিতে আগুন লেগেছে। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছিলেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ফেনীতে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছেন উত্তেজিত জনতা। এ সময় তার স্ত্রীকেও আটক করে পুলিশ। পরে তাদের থানায় নেওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন উত্তেজিত লোকজন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন।
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ছেলে পরীক্ষায় ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে পেটালেন বাবা
যশোরের ঝিকরগাছায় দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিওকে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে।
ছেলে পরীক্ষায় ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে পেটালেন বাবা
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের পুরোনো বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন
টুঙ্গিপাড়া থানা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
মাইকিং করে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে কিছু অংশে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 
টুঙ্গিপাড়া থানা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
আরও পড়ুন
‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে, কাফনের কাপড় কিনে রাখিস’
হীরকজয়ন্তী ঘিরে আলোকসজ্জায় সেজেছে চবি, লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি
চট্টগ্রামে মিয়ানমার থেকে চোরাইপথে আনা ৮০ টিয়া পাখিসহ আটক ২
চট্টগ্রামে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২