ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

কথিত সীমানা পিলার ও কয়েন বিক্রি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পিএম
ছবি: আরটিভি

কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েন বিক্রির নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মৌলভীবাজারে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ইলিয়াছুর রহমান, মো. ইকরাম মিয়া, তাহেরুল ইসলাম আখতারুজ্জামান এবং ইব্রাহিম বেপারি। তাদের মধ্যে দুজনের বাড়ি মৌলভীবাজারের রাজনগর ও শ্রীমঙ্গলে। অপরজনের বাড়ি ঢাকার মোহাম্মদপুরে।

এ সময় কথিত ২০০ কোটি টাকা মূল্যের একটি অ্যান্টিক কয়েন, ‘প্রেস’ লেখা একটি নোহা গাড়ি, আটটি মুঠোফোন, ভুয়া বিজনেস এগ্রিমেন্ট, চেকবই, সিমকার্ড ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

তিনি আরও জানান, চক্রটি বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয়ে মূল্যবান ধাতব বস্তু ও প্রাচীন কয়েনের ব্যবসার কথা বলে প্রতারণা করত। রাজনগরের এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২ কোটি ২১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ২০২৪ সালে কুলাউড়া থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়। এ ছাড়া তাদের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থানে প্রতারণার একাধিক মামলা রয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাতক্ষীরায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিংহলাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো—সিংহলাল গ্রামের ইকবাল হোসেনের মেয়ে জান্নাতুল (৫) ও সানজাদুল ইসলাম (১ বছর ৬ মাস)। ঘটনার বিষয়ে আব্দুল গফুর সরদার (৫২) নামে এক স্বজনের করা লিখিত অপমৃত্যু-সংক্রান্ত আবেদনে উল্লেখ করা হয়, সকালে তার ভাতিজা ইকবাল হোসেনের স্ত্রী রেখা খাতুন (২৭) ফোনে কথা বলার একপর্যায়ে তার ভাই আব্দুল বারিক সরদারের বাড়িতে আসেন। এ সময় তিনি তার দুই সন্তান কোথায় আছে জানতে চাইলে ঘরের মধ্যে খোঁজাখুঁজি করা হয়। চারদিকে খোঁজার একপর্যায়ে পুকুরপাড়ে গিয়ে দেখতে পান, দুই শিশু পুকুরের পানিতে ভাসছে। চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পানি থেকে শিশু দুটিকে উদ্ধার করে ওপরে তোলা হলে স্বজনরা দেখতে পান, তারা মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আরটিভি/টিআর
সাতক্ষীরায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
রান্নাঘরে লাকড়ির স্তূপে তাকাতেই চোখ কপালে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বসতঘরের রান্নাঘরে লাকড়ির স্তূপের নিচ থেকে একটি দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার উত্তর ভাড়াউড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় মানিক মিয়ার রান্নাঘরে তার স্ত্রী রান্না করছিলেন। এ সময় হঠাৎ লাকড়ির ওপর একটি সাপ দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে এসে সাপটি দেখতে পান। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ সাপটিকে মেরে ফেলার চেষ্টা করলেও স্থানীয় বাবু নামের এক ব্যক্তি তাদের বাধা দেন এবং সাপটি উদ্ধারের জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। এদিকে মানুষের চিৎকার-চেঁচামেচিতে সাপটি লাকড়ির স্তূপের নিচে লুকিয়ে পড়ে। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রায় ৪০ মিনিট ধরে সতর্কতার সঙ্গে লাকড়িগুলো একে একে সরিয়ে সাপটির অবস্থান শনাক্ত করা হয়। এরপর কোনো ধরনের আঘাত না করে অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করা হয়। উদ্ধার করা দাঁড়াশ সাপটি পরে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, কোথাও কোনো বন্যপ্রাণী ধরা পড়লে কিংবা আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে সেটিকে না মেরে দ্রুত নিকটস্থ বন বিভাগ অথবা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিতে হবে। আরটিভি/টিআর
রান্নাঘরে লাকড়ির স্তূপে তাকাতেই চোখ কপালে
‘পড়ালেখার চাপে’ স্কুল পালিয়ে ঢাকায় বরিশালের ৩ কিশোরী, অতঃপর...
বরিশালের বাকেরগঞ্জে দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির নিখোঁজ তিন স্কুলছাত্রীকে উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে ঢাকার শ্যামপুর কদমতলী থানার ঢাকার ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।  এর আগে বাকেরগঞ্জ থানায় এই সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে কিশোরীদের পরিবার। এরপর ঘটনা তদন্ত ও কিশোরীদের উদ্ধারে তাৎক্ষণিক মাঠে নামে পুলিশ। জিডি সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর উপজেলার ওই তিন ছাত্রী স্কুলে আসার কথা বলে আর বাড়িতে ফিরে যায়নি। অনেক অনুসন্ধান করার পরে তাদের নিখোঁজদের পরিবার বাকেরগঞ্জ থানায় নিখোঁজ ডায়রি করেন। পরে তথ্যপ্রযুক্তির সাহায্যে ঢাকায় তিনজনের অবস্থান শনাক্ত করে পুলিশ। সর্বশেষ বৃহস্পতিবার কদমতলী থানার শ্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার কিশোরীদের বরাতে পুলিশ জানায়, পড়ালেখার চাপ সহ্য করতে না পেরে ওই তিন কিশোরী ঢাকায় পালিয়ে আসে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঢাকায় তারা চাকরি খুঁজছিলেন। বাকেরগঞ্জ থানা ওসি আদিল হোসেন বলেন, দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির নিখোঁজ ছাত্রীদের উদ্ধার করে ঢাকা থেকে বাকেরগঞ্জে নিয়ে আসা হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান আছে। আরটিভি/এসআর
‘পড়ালেখার চাপে’ স্কুল পালিয়ে ঢাকায় বরিশালের ৩ কিশোরী, অতঃপর...
প্রাথমিক শিক্ষায় বৈষম্য, কোথাও শিক্ষক নেই, কোথাও পরিপূর্ণ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের দুর্গম এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদশূন্যতা চলছে। কোনো কোনো বিদ্যালয়ে একজন শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম চলছে, আবার কোথাও শিক্ষক না থাকায় পাশের বিদ্যালয় থেকে অস্থায়ীভাবে শিক্ষক দিয়ে বিদ্যালয় খোলা ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে। বিপরীতে যোগাযোগব্যবস্থা ভালো ও সুবিধাজনক এলাকার বিদ্যালয়গুলোতে শিক্ষক পরিপূর্ণ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বদলির সুযোগ এলেই অনেক শিক্ষক দুর্গম এলাকার বিদ্যালয় থেকে সুবিধাজনক স্থানে বদলি হয়ে যাওয়ায় এ সংকট আরও প্রকট হচ্ছে। ফলে দুর্গম হাওরাঞ্চলের শিক্ষার্থীরা মানসম্মত প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। সম্প্রতি প্রতিস্থাপন সাপেক্ষে বদলি হওয়ার পর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শরীফপুর রাধাচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে কোনো শিক্ষক নেই। অন্য দুটি বিদ্যালয় থেকে দুজন শিক্ষক দিয়ে বিদ্যালয় খোলা ও শিক্ষার্থীদের হাজিরার বিষয়টি দেখা হচ্ছে। এ ছাড়া দক্ষিণ বড়দল ইউনিয়নের পুরান খালাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকা দুজন শিক্ষকই সুবিধাজনক স্থানে বদলির আদেশ পেয়েছেন। এদিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শিবরামপুর, মন্দিয়াতা, জয়পুর, বাঁশতলা ও মনভোজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উক্তিয়ারগাঁও, কলাপাড়া ও মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উত্তর বড়দল ইউনিয়নের মাহরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে একজন করে শিক্ষক রয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হওয়ায় এ উপজেলার ৪৯ জন শিক্ষক জেলা শিক্ষা অফিসে যোগদান করেছেন। আগামী রোববার (৪ অক্টোবর) উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে তাঁদের পদায়নের আদেশ জারি হবে বলে জানা গেছে। মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সানজু মিয়া বলেন, আমার বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদসহ পাঁচটি পদ রয়েছে। ১২ বছর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। আমার বাড়ি কাছে হওয়ায় অনেক দিন ধরে আমি দায়িত্ব পালন করছি। অনেক সময় অন্য কোনো শিক্ষক থাকেন না। ফলে আমি একাই প্রধান শিক্ষকের দায়িত্ব ও পাঠদান কার্যক্রম চালিয়েছি। মাঝেমধ্যে কাউকে পোস্টিং বা ডেপুটেশনে পদায়ন করা হলে তিনিও কোনো না কোনোভাবে বদলি হয়ে যান। বর্তমানে যিনি রয়েছেন, তিনিও বদলির আদেশপ্রাপ্ত। নতুন শিক্ষক নিয়োগ হয়েছে। আমার বিদ্যালয়ে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত শিক্ষক প্রয়োজন। শরীফপুর রাধাচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হলেন মোয়াজ্জেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রীতম সরকার ও মানিকখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন তালুকদার। প্রীতম সরকার বলেন, শরীফপুর রাধাচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষক না থাকায় উপজেলা শিক্ষা অফিসার আমাদের দুজনকে বিদ্যালয়টি খোলা ও শিক্ষার্থীদের হাজিরা নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন। আমরা দুজন মিলে সমন্বয় করে দায়িত্ব পালন করি। বিদ্যালয়ে শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা কমে গেছে। অনেক শিক্ষার্থী কাজে লিপ্ত হয়ে গেছে। বিদ্যালয়টি সচল করতে শিক্ষক প্রয়োজন। উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য ও মধ্য তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন পাটোয়ারী বলেন, দুর্গম এলাকা থেকে বদলি হয়ে সুবিধাজনক বিদ্যালয়ে আসার কারণে দুর্গম এলাকার শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। সুনামগঞ্জ জেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ বলেন, বর্তমান পদায়নকৃত শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে হাওরাঞ্চলে শিক্ষার বিষয়টি মাথায় রেখে নিয়োগ দেওয়া প্রয়োজন। দুর্গম এলাকায় নিয়োগ দিলেও অধিকতর ভালো যোগাযোগব্যবস্থা আছে—এমন স্কুলে তারা চলে আসেন। এমন অনেক স্কুল আছে, যেখানে একজন শিক্ষক কর্মরত আছেন। শিক্ষার মান উন্নয়নে পদায়নকৃত এসব দুর্গম এলাকার শিক্ষকরা যাতে থাকতে পারেন, সে জন্য তাদের সুযোগ-সুবিধা, বিশেষ করে যাতায়াত, আবাসন ও হাওর ভাতার ব্যবস্থা বিবেচনায় রাখা উচিত। হাওরপাড়ের মানুষের শিক্ষার গুণগত মান উন্নয়নের স্বার্থে ছাত্র-শিক্ষক উভয়কে হাওর রেশনিংয়ের আওতায় আনা জরুরি। আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম সরোয়ার লিটন বলেন, নতুন শিক্ষক নিয়োগ হয়েছে। যেসব বিদ্যালয়ে শিক্ষক শূন্য ও সংকট রয়েছে, সেগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে পদায়ন করা হোক। উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাজন কুমার সাহা বলেন, আমি উপজেলা থেকে যেসব বিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে জেলা শিক্ষা অফিসে চাহিদা পাঠিয়েছি। বাকিটা জেলা শিক্ষা অফিস বিবেচনা করবে। সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল বলেন, সহকারী শিক্ষক পদায়নের বিষয়টি আমাদের কমিটির মাধ্যমে করা হবে। তবে যেসব বিদ্যালয়ে শিক্ষক শূন্য রয়েছে, সেসব বিদ্যালয়কে অগ্রাধিকার দেওয়া হবে। আরটিভি/টিআর
প্রাথমিক শিক্ষায় বৈষম্য, কোথাও শিক্ষক নেই, কোথাও পরিপূর্ণ
হাতকড়াসহ পালিয়ে যাওয়া সেই আ. লীগ নেতা পুলিশের হাতে ধরা
চুয়াডাঙ্গায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবু সিদ্দীককে (৭০) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনভর অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু সিদ্দীক চণ্ডীপুর গ্রামের মৃত তরিবত মণ্ডলের ছেলে। তিনি কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য। পুলিশ জানায়, চণ্ডীপুর গ্রামের পূর্বপাড়া সর্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দিরের সামনে সড়কের ওপর কয়েকজন ব্যক্তি অবস্থান করছে এবং তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় দর্শনা থানা-পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার সময় আবু সিদ্দীককে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশের ওপর হামলা চালিয়ে পরিবারের সদস্যরা তাকে ছিনিয়ে নেন। এ সময় হাতকড়াসহ পালিয়ে যান ওই নেতা। হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ওই ঘটনায় নারীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে আবু সিদ্দীককেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য আসামিরা হলেন—একই গ্রামের লক্ষণ (৩৮), ফিরোজ হোসেন (১৯), ফরহাদ হোসেন (১৯), সোনালী হালদার (৩০), কণা রাণী (২৫), নাছিমা বেগম (৪০), আলম বাদশা (৫৫) ও ফুলন হালদার (৩২)। অভিযানের সময় আসামিদের ফেলে যাওয়া বিভিন্ন মাপের নয়টি বাঁশের লাঠি ও দুটি হাসুয়া জব্দ করা হয়। চুয়াডাঙ্গা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার জানান, ওই ঘটনায় জড়িত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলায় আবু সিদ্দীকসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আরটিভি/টিআর
হাতকড়াসহ পালিয়ে যাওয়া সেই আ. লীগ নেতা পুলিশের হাতে ধরা
আরও পড়ুন
রান্নাঘরে লাকড়ির স্তূপে তাকাতেই চোখ কপালে
হাতকড়াসহ পালিয়ে যাওয়া সেই আ. লীগ নেতা পুলিশের হাতে ধরা
কুমিল্লায় ডাকাতি ও গৃহবধূকে গুলিবিদ্ধকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
রাস্তা থেকে তুলে কিশোরীকে নিয়ে ভাড়া বাসায় ৩ যুবক, অতঃপর...