ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বিপন্ন মুখপোড়া হনুমানের

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পিএম
ছবি: আরটিভি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুতের মেইন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত একটি মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার আমরইল চা বাগানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চা বাগানের ভেতর দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের সঙ্গে সংস্পর্শে এসে মুখপোড়া হনুমানটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে বাগানের লোকজন বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে যান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ। পরে আহত হনুমানটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময়ই হনুমানটির মৃত্যু হয়। পরে মৃত মুখপোড়া হনুমানটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী সংশ্লিষ্টদের মতে, মুখপোড়া হনুমান (Trachypithecus obscurus) বাংলাদেশে কমে আসা একটি বন্যপ্রাণী। দেশের কয়েকটি পাহাড়ি বনাঞ্চলে এদের দেখা যায় এবং সংরক্ষণগত দিক থেকে প্রজাতিটি ঝুঁকিপূর্ণ।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, আমরা খবর পেয়ে দ্রুত গিয়ে মুখপোড়া হনুমানটিকে আহতাবস্থায় উদ্ধার করি। পরে উন্নত চিকিৎসার জন্য শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মুখপোড়া হনুমান আমাদের দেশের একটি বিপন্ন বন্যপ্রাণী। বিদ্যুতের খোলা ও ঝুঁকিপূর্ণ লাইনের কারণে প্রায়ই বন্যপ্রাণী দুর্ঘটনার শিকার হচ্ছে। বন্যপ্রাণীর চলাচলের এলাকায় বিদ্যুৎ লাইনগুলো নিরাপদ করা এবং এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বন্যপ্রাণীর আবাসস্থলের ভেতর দিয়ে বিদ্যুতের খোলা বা ঝুঁকিপূর্ণ লাইন থাকলে এ ধরনের দুর্ঘটনায় বন্যপ্রাণীর প্রাণহানির আশঙ্কা থাকে। তাই বন্যপ্রাণী চলাচলের এলাকায় বিদ্যুৎ লাইন নিরাপদ করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে জন্ম নেওয়া শয়তানের দোসরদের দিল্লিতেই ফিরে যেতে হবে: ভূমি মন্ত্রী
দিল্লিতে জন্ম নেওয়া শয়তানের দোসরদের দিল্লিতেই ফিরে যেতে হবে, এদেশের জনগণকে ডিসেম্বরের হুমকি দেখিয়ে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু।
দিল্লিতে জন্ম নেওয়া শয়তানের দোসরদের দিল্লিতেই ফিরে যেতে হবে: ভূমি মন্ত্রী
সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের গ্রামের বাড়ি জামালপুরে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে জামালপুর সদর উপজেলায় তাদের নিজ নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে শুক্রবার মধ্যরাতে নিহতদের মরদেহ জামালপুরে তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে আনা হয়। এ সময় পরিবার, স্বজন ও স্থানীয়দের কান্নায় শোকাবহ পরিবেশ তৈরি হয়। শনিবার সকালে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামে নিহত মোফাজ্জল হোসেন লেবু (৫০) ও তার মা রাশিদা বেগমের (৭০) জানাজা অনুষ্ঠিত হয়। একই ইউনিয়নের গোড়ারকান্দা গ্রামে নিহত মোফাজ্জল হোসেন লেবুর মেয়ে অন্তঃসত্ত্বা মর্জিনা বেগম (২৫) ও মর্জিনা বেগমের শিশু সন্তান মিনানের (৫) জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। একই দুর্ঘটনায় নিহত সিএনজিচালক সুজন আলীর (৪৪) মরদেহ গতকাল শুক্রবার রাতে বাড়িতে আনা হলে রাতেই তার জানাজা গোবিন্দবাড়ি গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাদের প্রত্যেকের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে, সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের বাদেচান্দি গ্রামে আক্রাম আলী (৫১) ও তার স্ত্রী মমতা বেগমের (৩৯) জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এমন করুণ মৃত্যুর ঘটনায় নিহতদের স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে। উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুরে মা, মেয়ে ও নাতিকে নিয়ে গাজীপুরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন লেবু। জামালপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত সিএনজিতে এবং পরে সেখান থেকে বাসে করে গাজীপুরে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের চারজন ও সিএনজিচালকসহ মোট সাতজন নিহত হন। পরে বাসটির চালক বাসটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে আইনি প্রক্রিয়া শেষে গতকাল গভীর রাতে মরদেহগুলো জামালপুরে আনা হয়। এই দুর্ঘটনার পর থেকে ঢাকা-জামালপুর রুটে রাজীব পরিবহনের সব বাস চলাচল বন্ধ রয়েছে। আরটিভি/টিআর
সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন
বিদ্যালয়ের মিটিংয়ে শিক্ষিকাকে থাপ্পড় দিলেন শিক্ষক
নেত্রকোণার কলমাকান্দায় শুনুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভায় এক শিক্ষিকাকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে খুরশেদ আলম নামে এক শিক্ষকের বিরুদ্ধে।
বিদ্যালয়ের মিটিংয়ে শিক্ষিকাকে থাপ্পড় দিলেন শিক্ষক
ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, যুবক কারাগারে
মানিকগঞ্জের ঘিওরে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি এবং ফেসবুকে ব্যঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগে বাসুদেব রাজবংশী (২৫) নামে এক যুবককে আটক করে।
ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, যুবক কারাগারে
আরটিভিতে সংবাদ প্রকাশ: বিদ্যালয়ের পাশে ময়লার ভাগাড় পরিষ্কারে উদ্যোগ
খুলনার পাইকগাছায় শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের অ্যাকাডেমিক ভবন ঘেঁষে ময়লা-আবর্জনার স্তূপ নিয়ে আরটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে ইউনিয়ন পরিষদ ও বিদ্যালয় কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর নির্দেশে ময়লার ভাগাড় পরিষ্কারে উদ্যোগ নিয়েছে ইউনিয়ন পরিষদ। গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন ধরে ওই এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
আরটিভিতে সংবাদ প্রকাশ: বিদ্যালয়ের পাশে ময়লার ভাগাড় পরিষ্কারে উদ্যোগ
আরও পড়ুন
রান্নাঘরে লাকড়ির স্তূপে তাকাতেই চোখ কপালে
কথিত সীমানা পিলার ও কয়েন বিক্রি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
রাস্তা থেকে তুলে কিশোরীকে নিয়ে ভাড়া বাসায় ৩ যুবক, অতঃপর...
সিভিল সার্জনকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ