ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ঝগড়ার প্রতিশোধে শিশুকে গলাকেটে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পিএম
নিহত শিশু সোয়াইফ হোসেন। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের ডামুড্যায় নিখোঁজের প্রায় ছয় ঘণ্টা পর সোয়াইফ হোসেন (সাড়ে ৩ বছর) নামে এক শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে রাসেল শিকদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার শিধলকুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম আদাসন এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোয়াইফ হোসেন ওই এলাকার সেলিম সরদার ও শিমুলী দম্পতির সন্তান। শিশুটির পরিবারের দাবি, প্রতিবেশী আবু আলম শিকদার ও তার ছেলে রাসেল শিকদার এ ঘটনায় জড়িত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে বাড়ির বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হয় সোয়াইফ। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পুলিশকে বিষয়টি জানান।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির সন্ধানে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে আবু আলম শিকদারের বসতঘরের পেছনের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ রাসেল শিকদারকে আটক করে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।

শিশুটির বাবা সেলিম সরদার বলেন, শুক্রবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার মায়ের সঙ্গে প্রতিবেশী আবু আলমের ঝগড়া হয়। রাতে আমার মা বিষয়টি আমাকে জানান। শনিবার সকালে আমি বাজারে গেলে ফিরে এসে দেখি আমার সন্তান নেই। পরে থানায় গিয়ে জিডি করি। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা খোঁজাখুঁজি করে আবু আলমের বাড়ির পেছনের ডোবা থেকে আমার ছেলের বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করেন। আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।

ঘটনার পর অভিযুক্ত পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শামসুল আরেফিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় তদন্ত চলছে। যারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কালীগঞ্জে আ.লীগের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
ঝিনাইদহের কালীগঞ্জে সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড, অপতৎপরতা এবং বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
কালীগঞ্জে আ.লীগের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
রিসোর্ট থেকে নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার 
নারায়ণগঞ্জের সোনারগাঁয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত আবদুল্লাহর ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সানজিদ হাসনাতকে (৪৪) গ্রেপ্তার করা হয়েছে।
রিসোর্ট থেকে নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার 
কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে একই সঙ্গে জুনায়েদ (১০) ও হাসিব (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
কোটচাঁদপুরে যুবলীগ নেতা শহিদ গ্রেপ্তার
ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুশনা ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব মো. শহিদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
কোটচাঁদপুরে যুবলীগ নেতা শহিদ গ্রেপ্তার
নলডাঙ্গা প্রধান পোস্ট অফিস ভবন এখন ‘ভূতের বাড়ি’
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ৫ আগস্টের পর উধাও হয়েছেন কাজের ঠিকাদার। এরপর থেকে বন্ধ রয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার প্রধান ডাকঘর নলডাঙ্গা পোস্ট অফিসের সংস্কারকাজ। দুই বছর পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি, খোঁজ নেই ঠিকাদারেরও।
নলডাঙ্গা প্রধান পোস্ট অফিস ভবন এখন ‘ভূতের বাড়ি’
আরও পড়ুন
ভেরিফিকেশনের জন্য পুলিশের টাকা দাবি, অডিও ভাইরাল
১ হাজার ৪০৩ কোটি টাকার পদ্মার বাঁধে ফাটল, ২০ মিটার নদীগর্ভে বিলীন
টিকটকে পরিচয় থেকে কিশোরীর ‘কাছে আসা’, সেই যুবক গ্রেপ্তার
পদ্মায় তীররক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে স্থানীয়রা