ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ফেনীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫১ পিএম
ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলমগীর। ছবি: আরটিভি

ফেনীর ফতেহপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের-৯ (এসআরএআরবি), চট্টগ্রামে কর্মরত ওয়ারেন্ট অফিসার ডেপুটি মোহাম্মদ আলমগীর (সেনা) নিহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে ফেনী সদর থানাধীন ফতেহপুরের সাকিনস্থ স্টার লাইন ফুয়েল পাম্পের পাশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকসংক্রান্ত তথ্যের ভিত্তিতে এসআরএআরবি-৯, চট্টগ্রামের একটি অভিযানিক দল ওই এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালে একটি ট্রাক দ্রুতগতিতে এসে সেখানে থাকা একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়ক থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ওয়ারেন্ট অফিসার ডেপুটি মোহাম্মদ আলমগীরকে চাপা দিয়ে খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ডেপুটি মোহাম্মদ আলমগীর গুরুতর আহত হন। একই ঘটনায় ট্রাকের চালকও আহত হন। পরে আহতদের দ্রুত ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডেপুটি মোহাম্মদ আলমগীরকে রোববার রাত আনুমানিক দেড়টার দিকে মৃত ঘোষণা করেন। ট্রাকচালক বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মোহাম্মদ আলমগীরের মরদেহের তথ্য অনুযায়ী, তার পদবি ওয়ারেন্ট অফিসার। তিনি বিবাহিত এবং পাঁচ সন্তানের জনক ছিলেন। তার স্থায়ী ঠিকানা নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মনাটিয়া গ্রামে। তার মাতৃ ইউনিট ১৪ বীর, যশোর সেনানিবাস।

এ ঘটনায় এসআরএআরবি-৯, চট্টগ্রামে কর্মরত সহকর্মীরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিন সন্তানের বাবা শামছুলের ‘লালসার’ শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম তবলছড়ি এলাকায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে।
তিন সন্তানের বাবা শামছুলের ‘লালসার’ শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী
পেট্রোল ঢেলে কলেজ অধ্যক্ষের কক্ষ পুড়িয়ে দেওয়ার চেষ্টা
নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
পেট্রোল ঢেলে কলেজ অধ্যক্ষের কক্ষ পুড়িয়ে দেওয়ার চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জে খড়ের স্তূপে মিলল ১৯ ককটেল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অভিযানে ১৯টি ককটেল জব্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে খড়ের স্তূপে মিলল ১৯ ককটেল
মুন্সীগঞ্জে যুবদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, আটক ৩
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাত শিকদারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। 
মুন্সীগঞ্জে যুবদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, আটক ৩
হুঁশ ফিরতেই হতভম্ব গৃহবধূ, ঘটনা কী
দিনাজপুরের হিলিতে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে রুহুল আমিন ও শুকুর আলি নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হুঁশ ফিরতেই হতভম্ব গৃহবধূ, ঘটনা কী
আরও পড়ুন
প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথেই ঝরল একজনের প্রাণ 
টানা ৯০ দিন জামাতে নামাজ আদায়, বাইসাইকেল পেল ৩২ শিশু-কিশোর
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের
প্রবীণ কর আইনজীবী গোলাম মাইন উদ্-দীন মারা গেছেন