ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

যাত্রীবেশে বৃদ্ধার সঙ্গে অটোরিকশায় ওঠেন ‘দরবেশ’, অতঃপর...

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পিএম
কাল্পনিক ছবি (এআই দিয়ে নির্মিত)

চট্টগ্রামের মিরসরাইয়ে দরবেশ সেজে সিএনজিচালিত অটোরিকশায় উঠে এক বৃদ্ধাকে অচেতন করে সাড়ে ৪ আনা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (৪ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়ের ঘরতাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হালিমা বেগম (৬০) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড উত্তর সোনাপাহাড় এলাকার বাসিন্দা।

হালিমা বেগম জানান, সকালে অটোরিকশাযোগে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথে চালক তাকে একা পেয়ে পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে নানা প্রশ্ন করতে থাকেন। একই সময়ে মুঠোফোনে অপর এক ব্যক্তির সঙ্গে কথা বলতেও দেখা যায় তাকে। কিছুদূর যাওয়ার পর দক্ষিণ সোনাপাহাড়ের ঘরতাকিয়া এলাকা থেকে দরবেশের বেশে এক ব্যক্তি ওই অটোরিকশা ওঠেন। তিনি চালকের আগে করা প্রশ্নগুলোর সূত্র ধরে বৃদ্ধার সঙ্গে কথা বলতে থাকেন। একপর্যায়ে ওই ব্যক্তি ‘শয়তানের নিশ্বাস লাগানো’ করে একটি পাঁচ টাকার নোট তার নাকের কাছে ধরেন। এরপরই হালিমা বেগম অচেতন হয়ে পড়লে তার সঙ্গে থাকা প্রায় সাড়ে ৪ আনা স্বর্ণালংকার (যার বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা) খুলে নেন। পরে তাকে মহাসড়কের মস্তাননগর নাহার এগ্রোর সামনে নামিয়ে দিয়ে চালক ও দরবেশ বেশধারী ব্যক্তি দ্রুত সেখান থেকে সটকে পড়েন।

হালিমা বেগম জানান, জ্ঞান ফেরার পর তিনি বুঝতে পারেন তার স্বর্ণালংকার নেই। পরে তিনি মেয়ের বাড়িতে পৌঁছে বিষয়টি পরিবারের সদস্যদের জানান।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে পিটুনির শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ
সহকর্মীর দাফনে গিয়ে মোটরসাইকেল হারালেন ছাত্রদল নেতা
ময়মনসিংহের গৌরীপুরে সহকর্মীর দাফন কাজে অংশ নিতে গিয়ে মোটরসাইকেল খুইয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি জহিরুল ইসলাম। 
সহকর্মীর দাফনে গিয়ে মোটরসাইকেল হারালেন ছাত্রদল নেতা
ছোট ভাইয়ের স্ত্রীর দরজার আড়ালে ওত পেতে ছিলেন জামাল, অতঃপর...
কিশোরগঞ্জের নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে জামাল উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
ছোট ভাইয়ের স্ত্রীর দরজার আড়ালে ওত পেতে ছিলেন জামাল, অতঃপর...
মসজিদে জমি দানের সিদ্ধান্ত বৃদ্ধার, বেধড়ক পেটালেন দুই ছেলে-দুই নাতি
রংপুরের পীরগঞ্জে মসজিদের নামে পাঁচ শতক জমি দানের সিদ্ধান্ত নেওয়ায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে তার দুই ছেলে ও দুই নাতির বিরুদ্ধে। এ ঘটনায় জোবেদা বেগম নামে ওই নারী থানায় লিখিত অভিযোগ করেছেন।
মসজিদে জমি দানের সিদ্ধান্ত বৃদ্ধার, বেধড়ক পেটালেন দুই ছেলে-দুই নাতি
সমশেরপুরে মাদরাসা ভবন নির্মাণে ৫ লাখ টাকা অনুদান দিলেন প্রবাসী সুমন
কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জের সমশেরপুর নুরে মদিনা ক্যাডেট মাদরাসার নতুন ভবন নির্মাণে ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রবাসী মিজানুর রহমান সুমন।
সমশেরপুরে মাদরাসা ভবন নির্মাণে ৫ লাখ টাকা অনুদান দিলেন প্রবাসী সুমন
আরও পড়ুন
ক্যানসারের সঙ্গে যুদ্ধে হার মানলেন চবির মহুয়া
সালিশ শেষে বাড়ি ফিরছিলেন আ.লীগ নেতা, অতঃপর...
চট্টগ্রামে স্টিল কারখানায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
নতুন উপাচার্যের মন্তব্যের প্রতিবাদে চুয়েটে শিক্ষার্থীদের মিছিল