ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪২ এএম
ছবি: আরটিভি

নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফাতেমা হাসান রিমি নামে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুর চালিয়েছেন শিশুটির স্বজনেরা।

সোমবার (৫ অক্টোবর) বিকেল সোয়া ৩টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত এ ঘটনা ঘটে। পরে হাসপাতাল এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ।

নিহত রিমি উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর মুন্সিমিয়া চৌকিদার বাড়ির রবিউল হাসান ও উম্মে সালমা দম্পতির সন্তান।

নিহতের স্বজনেরা জানান, সোমবার দুপুর ২টার দিকে হামে আক্রান্ত রিমিকে চিকিৎসার জন্য চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় শিশুটির হামে আক্রান্ত হওয়ার রিপোর্ট কর্তব্যরত চিকিৎসককে দেখানো হয়। পরে কর্তব্যরত নার্স শিশুটিকে ইনজেকশন ও স্যালাইন দেন। ইনজেকশন ও স্যালাইন দেওয়ার কিছুক্ষণ পর রিমির শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে অক্সিজেনের প্রয়োজন হলে হাসপাতালে অক্সিজেন নেই বলে জানানো হয়। পরে আনুমানিক ৩টার দিকে শিশুটির মৃত্যু হয়।

শিশুটির মা উম্মে সালমার অভিযোগ, চিকিৎসক ও নার্সের ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই তাঁর মেয়ের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজনেরা হাসপাতালের ভেতরে ও বাইরে ভাঙচুর চালান। খবর পেয়ে চাটখিল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ইউএনও ও ওসি ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। অভিযোগের সত্যতা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তাঁরা।

চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহরিন আক্তার বলেন, শিশুটি গত এক মাস ধরে অসুস্থ ছিল এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। স্যালাইন চলার সময় শিশুটির মা তাকে বুকের দুধ খাওয়ালে তা শ্বাসনালিতে আটকে শিশুটির মৃত্যু হয়েছে বলে তিনি জানান। শিশুটি নিউমোনিয়ায় আক্রান্তের মতো ছিল। তবে সে হামে আক্রান্ত ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শিশুর মৃত্যুর পর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন। এতে তৃতীয় কোনো পক্ষের ইন্ধন রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে।

চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, নিহত শিশুর স্বজনেরা থানায় এসেছেন। তাঁদের সঙ্গে কথা বলে বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটখিল ইউএনও মিজানুর রহমান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাওয়ার আগে নিহত শিশুর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সন্তান না হওয়ায় ভাঙল ইতির সংসার, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব
বরিশালের হিজলায় সন্তান না হওয়ার অভিযোগে সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে হয়েছে ইতি আক্তারকে। স্বামীর সংসার টিকিয়ে রাখতে কেঁদে আকুতি জানিয়েও শেষ রক্ষা হয়নি।
সন্তান না হওয়ায় ভাঙল ইতির সংসার, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব
ভারত থেকে আনা ১৮ রেলকোচ হস্তান্তর, চলবে ঢাকা-পাবনা রুটে
‎নীলফামারীর সৈয়দপুর কারখানায় ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও ট্রায়াল রান সম্পন্ন করে রেলওয়ের পাকশী ট্রাফিক বিভাগকে হস্তান্তর করা হয়েছে।
ভারত থেকে আনা ১৮ রেলকোচ হস্তান্তর, চলবে ঢাকা-পাবনা রুটে
বিষ প্রয়োগে অর্ধশতাধিক কবুতর হত্যা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রতিবেশীর ধানক্ষেতে ছড়িয়ে রাখা বিষ মেশানো ডাল খেয়ে অর্ধশতাধিক কবুতরের মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কবুতর খামারি অদুদ হাওলাদার।
বিষ প্রয়োগে অর্ধশতাধিক কবুতর হত্যা
ময়মনসিংহের নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
ময়মনসিংহের নতুন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. জাকিউল ইসলাম। তিনি বিদায়ী পরিচালক ডা. প্রদীপ কুমার সাহার স্থলাভিষিক্ত হয়েছেন।
ময়মনসিংহের নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
রাতে বেপরোয়া বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়া করে যা পেল পুলিশ
সিরাজগঞ্জের তাড়াশে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে পুলিশের চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করার সময় স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
রাতে বেপরোয়া বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়া করে যা পেল পুলিশ
আরও পড়ুন
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
মেয়ের বিয়ের বাকি এক সপ্তাহ, হঠাৎ এলো প্রবাসী বাবার মৃত্যুর খবর
হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু
তৃতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি, মাদরাসাশিক্ষককে বেদম পিটুনি