
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে এ বছর ১০ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ২ হাজার ৮৮২ জন রোগী।
সোমবার (৫ অক্টোবর) কক্সবাজারের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, জেলাব্যাপী শনাক্তের সংখ্যা ৫ হাজার ৩৩ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৬১৫ জন রোগী।
প্রতিবেদন অনুযায়ী, ক্যাম্পে ডেঙ্গুতে মারা যাওয়া ১০ জনের মধ্যে ছয়জন শিশু। অন্য চারজন বয়স্ক নারী ও পুরুষ।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার জেলায় নতুন করে ৩২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে একজন রোহিঙ্গা।
এ সময়ে ২৮ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২৩ জন।
আরটিভি/টিআর




