ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সোনা ব্যবসায়ীকে জাল টাকার বান্ডিল দিয়ে চেইন নিয়ে চম্পট

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ এএম
ছবি: সংগৃহীত

বগুড়া শহরের এক গহনার দোকানে গিয়ে সোনার চেইন নিয়ে এক হাজার টাকার জাল নোটের বান্ডিল দিয়ে পালিয়ে গেছেন এক ব্যক্তি।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে শহরের আনোয়ারা সুপার মার্কেটের তামান্না জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানমালিক এম এ বারী বলেন, মঙ্গলবার বেলা দুইটার দিকে এক ব্যক্তি ক্রেতা সেজে দোকানে এসে গহনা দেখতে চান। একপর্যায়ে তিনি আট আনা তিন রতি ওজনের একটি সোনার চেইন পছন্দ করেন, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ লাখ ২২ হাজার টাকা। চেইনটি হাতে নেওয়ার পর ওই ব্যক্তি এক হাজার টাকার নোটের একটি বান্ডিল আমার দিকে বাড়িয়ে দেন। আমি টাকা গোনার প্রস্তুতি নেওয়ার সময় তিনি আবার আসছি বলে টাকার বান্ডিলটি রেখে দ্রুত চেইন নিয়ে দোকান থেকে পালিয়ে যান। পরে বান্ডিলের টাকাগুলো পরীক্ষা করে দেখা যায়, তার সবই জাল। সেখানে ১ লাখ ১১ হাজার টাকা মূল্যের জাল নোট ছিল।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাবু গণমাধ্যমকে বলেন, একজন প্রতারক ভুয়া নোট দিয়ে সোনার চেইনটি নিয়ে সটকে পড়েছে। অবিলম্বে এই প্রতারককে শনাক্ত করে গ্রেপ্তার ও খোয়া যাওয়া সোনার গহনা উদ্ধারের দাবি জানাচ্ছি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী গণমাধ্যমকে জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও আনুষঙ্গিক তথ্য-প্রমাণ সংগ্রহ করে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে সংবাদ প্রকাশ / দূতাবাসের হেফাজতে গোপনে ভিডিও পাঠানো সেই রেহেনা
গৃহকর্মী ভিসায় সৌদি আরবের জেদ্দায় গিয়ে নির্যাতনের শিকার হওয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের রেহেনা খাতুনকে অবশেষে বাংলাদেশ দূতাবাসের হেফাজতে নেওয়া হয়েছে।
দূতাবাসের হেফাজতে গোপনে ভিডিও পাঠানো সেই রেহেনা
গণপিটুনিতে নিহত / সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও তার ছেলে চিত্রনায়ক শান্তর মরদেহ উত্তোলন
২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে।
সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও তার ছেলে চিত্রনায়ক শান্তর মরদেহ উত্তোলন
মৌলভীবাজারে এনসিপির ২ নেতাকে বহিষ্কার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া ও জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মৌলভীবাজারে এনসিপির ২ নেতাকে বহিষ্কার
ময়মনসিংহে নারী শ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ
ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু নারী শ্রমিককে (২৩) জোরপূর্বক তুলে নিয়ে মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আল আমিন (৩৬) ও হুসেন (২২) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ময়মনসিংহে নারী শ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ
শরীয়তপুরে রাতের আঁধারে বিএনপি নেতার ওপর ককটেল হামলা
শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। ককটেলের স্পিন্টারে মতিউর রহমানের হাত ও পায়ে আঘাত লেগেছে বলে জানা গেছে।
শরীয়তপুরে রাতের আঁধারে বিএনপি নেতার ওপর ককটেল হামলা
আরও পড়ুন
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬