ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শুরু হচ্ছে নিষেধাজ্ঞা, হতাশা নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পিএম
ছবি: আরটিভি

দেশের ও নদীগুলোতে আবারও শুরু হচ্ছে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। মা ইলিশের বাঁধাহীন প্রজনন নিশ্চিতের লক্ষ্যে বুধবার (৭ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে সরকার।

নিষেধাজ্ঞার আগে শেষ সময়ে ঘাটে ফিরতে শুরু করেছেন পটুয়াখালীর রাঙ্গাবালীর জেলেরা। তবে মৌসুমজুড়ে বৈরী আবহাওয়া ও সাগরে জলদস্যুদের আতঙ্কে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় চরম হতাশায় ফিরছেন তারা।

সাগরে একের পর এক বৈরী আবহাওয়ার কারণে মৌসুমের বড় একটা সময়ে ঠিকমতো মাছ ধরতে পারেননি জেলেরা। কেউ কেউ মাছ পেলেও বেশিরভাগ জেলের অভিযোগ, ট্রলারের জ্বালানি, বরফ, খাবার ও জালের খরচও ঠিকমতো ওঠেনি।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জেলেরা গত কয়েক মাস ধরে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় অনেকেই দেনায় জর্জরিত। এর মধ্যে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হওয়ায় পরিবার-পরিজন নিয়ে কীভাবে দিন কাটবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

রাঙ্গাবালীর উপজেলা চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ গ্রামের জেলে জামাল ফরাজী বলেন, সাগরে এখন আগের মতো মাছ পাওয়া যাচ্ছে না। ট্রলারে যে খরচ হয়, অনেক সময় সেটাই ওঠে না। আবার নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এই সময়ে পরিবার নিয়ে কীভাবে চলব, তা নিয়ে চিন্তায় আছি।

একই ইউনিয়নের আরেক জেলে আসাদুল প্যাদা বলেন, মাছ না পাওয়ায় আমাদের অনেক টাকা লোকসান হয়েছে। মহাজনের কাছ থেকে টাকা নিয়ে সাগরে যাই। এখন নিষেধাজ্ঞার সময় কিস্তি ও সংসারের খরচ কীভাবে চালাব, সেটাই বড় চিন্তা।

জেলেদের অভিযোগ, মাছ ধরার শেষ সময়েও সাগরে জলদস্যুদের আতঙ্ক ছিল। এ কারণে অনেক জেলে ঝুঁকি নিয়ে সাগরে যেতে পারেননি। তাদের দাবি, নিষেধাজ্ঞার সময়ে সরকারি সহায়তা দ্রুত ও সঠিকভাবে পৌঁছে দিতে হবে।

তবে মৎস্য বিভাগ জানিয়েছে, রাঙ্গাবালীর জন্য ইতোমধ্যে সরকারি সহায়তার চাল বরাদ্দ হয়েছে। উপজেলার ১২ হাজার ৫০০ নিবন্ধিত জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ভিক্টর বাইন বলেন, রাঙ্গাবালীর জন্য চাল বরাদ্দ হয়েছে। উপজেলার ১২ হাজার ৫০০ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

তবে সরকারি সহায়তার পরিমাণ নিয়ে অসন্তোষ রয়েছে জেলেদের মধ্যে। তাদের দাবি, ২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে ২৫ কেজি চাল একটি পরিবারের জন্য যথেষ্ট নয়। পাশাপাশি প্রকৃত অনেক জেলের নাম তালিকায় না থাকায় তারা সরকারি সহায়তা থেকেও বঞ্চিত হন।

জেলেদের দাবি, শুধু চাল নয়, নিষেধাজ্ঞার সময়ে সংসার চালাতে আর্থিক সহায়তার পাশাপাশি ঋণের কিস্তি স্থগিত রাখার কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এদিকে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ নজরদারি ও অভিযান জোরদার থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ নজরদারি ও অভিযান চলবে। কেউ আইন অমান্য করে সাগর বা নদীতে মাছ ধরতে গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিষেধাজ্ঞার এই ২২ দিন নিরাপদে পার করতে সরকারি সহায়তা দ্রুত পাওয়ার পাশাপাশি ঋণের কিস্তির চাপ কমানোর ব্যবস্থা চান রাঙ্গাবালীর জেলেরা।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে সংবাদ প্রকাশের পর সেই সড়ক থেকে সরছে নিম্নমানের ইট
নওগাঁর মান্দায় সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন প্রায় কোটি টাকার একটি গুরুত্বপূর্ণ পাকা সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের গুরুতর অনিয়ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট মহল। 
আরটিভিতে সংবাদ প্রকাশের পর সেই সড়ক থেকে সরছে নিম্নমানের ইট
তিন ঘণ্টার ‘ট্রাক জার্নিতেই’ কাঁচা পেঁপে পেকে হলুদ!
গাছ থেকে সংগ্রহের পর মাত্র তিন থেকে চার ঘণ্টার ব্যবধান। এর মধ্যেই শক্ত, কাঁচা সবুজ পেঁপে হয়ে যাচ্ছে হলুদ-লাল পাকা ফল।
তিন ঘণ্টার ‘ট্রাক জার্নিতেই’ কাঁচা পেঁপে পেকে হলুদ!
সড়কে বালির বদলে দেওয়া হচ্ছিল মাটি, হঠাৎ হাজির এমপি
চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থান প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে উন্নয়ন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
সড়কে বালির বদলে দেওয়া হচ্ছিল মাটি, হঠাৎ হাজির এমপি
দুর্গোৎসব ঘিরে ভারতে বসে ষড়যন্ত্র করছে আ.লীগ: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, আওয়ামী লীগ যে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল, সেটি ভারতের আশীর্বাদেই। ভারতের আশীর্বাদপুষ্ট হয়েই তারা টিকে ছিল। আর এখন আওয়ামী লীগ ও শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত করছে।
দুর্গোৎসব ঘিরে ভারতে বসে ষড়যন্ত্র করছে আ.লীগ: রাশেদ খাঁন
টেলিগ্রামে হিসাব, অনলাইনে জুয়ার টাকা ক্রিপ্টোতে বদলে বিদেশে পাচার
অনলাইন বেটিং ও জুয়ার মাধ্যমে সংগ্রহ করা অর্থ মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ও ব্যাংক হিসাবে জমা করে পরে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
টেলিগ্রামে হিসাব, অনলাইনে জুয়ার টাকা ক্রিপ্টোতে বদলে বিদেশে পাচার
আরও পড়ুন
আবারও শুরু হচ্ছে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা
অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং যন্ত্রে বদলে যাচ্ছে পায়রা বন্দর
এক বাড়িকে সুবিধা দিতে ৪১ লাখ টাকার সেতু!
মেঘনায় মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা