ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

ধর্ষক শিক্ষকের বিচার চান ধর্ষিতাসহ বাবা-মা

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ০৯ মে ২০১৮, ০৪:০১ পিএম
ধর্ষক শিক্ষক রবিউল ইসলাম

দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তাকে ধর্ষণের পর ধর্ষণদৃশ্য ভিডিও করেছেন একই বিদ্যালয়ের এক শিক্ষক। এমনকি ধর্ষণের ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তার সঙ্গে দুই বছর ধরে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছেন।

এমন ঘটনা ঘটিয়েছেন মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর উচ্চ বিদ্যালয়ের কৃষিশিক্ষার শিক্ষক রবিউল ইসলাম।

ঘটনার শিকার শিক্ষার্থীর পারিবারিক সূত্রে জানা গেছে, ওই ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে রবিউল বিয়ে করতে অস্বীকার করে। এরপর ছাত্রী বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানালে রবিউল ছুটি না নিয়েই স্কুল ছেড়ে পালিয়ে যায়।

বর্তমানে ওই শিক্ষক পলাতক রয়েছেন। এই ঘটনায় গেল সোমবার মাদারীপুর থানায় রবিউলকে আসামি করে মামলা করেন ছাত্রীর মা।

--------------------------------------------------------
আরও পড়ুন :রোহিঙ্গাদের জন্য ভারতের ত্রাণসামগ্রী বাংলাদেশকে হস্তান্তর
--------------------------------------------------------

ঘটনার শিকার ওই ছাত্রী বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। ছাত্রীর মা আরটিভি অনলাইনকে বলেন, রবিউলের লাম্পট্যের শিকার আমার মেয়ে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছে। আমরা ধর্ষক শিক্ষকের বিচার চাই।

মামলা সূত্রে জানা যায়, উমেদপুর উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষার শিক্ষক রবিউল স্কুলের পাশেই বাড়ি ভাড়া করে থাকতেন। তার স্ত্রী অন্যত্র চাকরি করার কারণে বাসায় আর কেউ ছিল না। সেখানে প্রায়ই স্কুলের ছাত্রীরা পড়ার জন্য রবিউলের কাছে যেতেন। এই সুযোগে দুই বছর আগে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন রবিউল। পরে তাকে ধর্ষণ করে ভিডিও করেন। এরপর দুই বছর ধরে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে রবিউল। গেল মার্চ মাসে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রবিউল তাকে ফরিদপুর নিয়ে গর্ভপাত ঘটায়। পরে ওই ছাত্রী বিয়ের জন্য রবিউলকে চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকার করে। পরে ছাত্রী ১৩ মার্চ ঘটনাটি স্কুলের প্রধান শিক্ষককে জানান। এরপরে রবিউল পালিয়ে যান। এরপর প্রধান শিক্ষক বিষয়টি ইউএনও ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের জানান। পরে দেড় মাসেও বিষয়টি সুরাহা না হওয়ায় সোমবার মাদারীপুর থানায় মামলা করেন ছাত্রীর মা।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন আরটিভি অনলাইনকে বলেন, স্থানীয়দের কাছ থেকে ঘটনার সত্যতা পেয়েছি। রবিউলকে ধরার চেষ্টা চলছে।

ধর্ষণের শিকার ওই ছাত্রীর দাবি, পুলিশ নিজ থেকেই আমাদের বাড়ি ও স্কুলে গিয়ে ঘটনার খোঁজ-খবর নিয়েছে। আমি রবিউলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মামলার বাদী ছাত্রীর মা বলেন, শিক্ষক রবিউল আমার মেয়েসহ অনেক মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। আমরা তার শাস্তি চাই।

ছাত্রীর বাবা কান্নাজড়িত কণ্ঠে আরটিভি অনলাইনকে বলেন, আমি গরীব মানুষ, বাবুর্চির কাজ করি। বিভিন্ন অনুষ্ঠানে কাজ করার কারণে সবসময়েই হাসিখুশি থাকার চেষ্টা করি। কিন্তু এই ঘটনার পর মানুষের সামনে মুখ দেখাতে পারি না।

তিনি আরও বলেন, আমার মেয়ে খুবই মেধাবী। ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছে। এইটেও ভালো রেজাল্ট করেছে। শিক্ষক হয়ে মেয়ের এই সর্বনাশ করবে ভাবতেই পারছি না।

শিবচর উমেদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রোকনউজ্জামান আরটিভি অনলাইনকে বলেন, রবিউল ২০১৪ সালে আমার স্কুলে কৃষি শিক্ষার শিক্ষক হিসেবে চাকরি শুরু করে। তার বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায়। তার স্ত্রী একটা স্কুলে চাকরি করে। সেই সুযোগে বাসা ফাঁকা থাকায় স্কুলের এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে। বিষয়টি জানাজানি হওয়ার পর মার্চের ১৪ তারিখ থেকে সে স্কুলে আসা বন্ধ করে দেয়। কোনো ছুটি নেয়নি। সিক লিভ পাঠিয়েছে। আমরা তা গ্রহণ করেনি। শুনেছি তার স্ত্রী ও এক ছেলে রয়েছে।

এবিষয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. কাদের খালাসীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন :

জেবি/পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
প্রশ্নবিদ্ধ ভোটের ফলাফল নিয়ে বিচার বিভাগীয় তদন্ত চায় টিআইবি
বাগেরহাটে বাসচাপায় প্রধান শিক্ষক নিহত
নির্বাচনী প্রচারণায় ধর্ম নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেয়ায় মাদ্রাসা শিক্ষকের কারাদণ্ড
৪০ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি