ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় পরিচ্ছন্নতাকর্মীকে কুপিয়ে হত্যা

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পিএম
নিহত হৃদয়। ছবি: সংগৃহীত

সিলেট নগরীতে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে নগরীর কাস্টঘর সুইপার কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় সিলেট সিটি করপোরেশনের কর্মী ছিলেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

জানা গেছে, রোববার রাতে হৃদয়ের স্ত্রী পিংকী রানীর দিকে মুঠোফোন তাক করে ছবি তুলছিলেন আমিন নামে এক ব্যক্তি। এর প্রতিবাদ করলে হৃদয়ের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আমিন ফোন করে কয়েকজন সহযোগীকে ডেকে আনেন। তারা হৃদয়ের ওপর হামলা চালিয়ে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। গুরুতর আহত হৃদয়কে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই অজয় কুমার হরিজন জানান, ভাবির ছবি তোলার প্রতিবাদ করায় তার ভাইকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। সোমবার (১২ অক্টোবর) ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজবাড়ীর পদ্মায় নিষিদ্ধ জাল-ইলিশসহ আটক ৭ জেলে 
রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা নদী থেকে পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে দৌলতদিয়া নৌপুলিশ। এ সময় সাতজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা জালের আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।
রাজবাড়ীর পদ্মায় নিষিদ্ধ জাল-ইলিশসহ আটক ৭ জেলে 
শ্রেণিকক্ষে অপেক্ষায় শিক্ষার্থীরা, ‘ও বন্ধু লাল গোলাপী’ গানে আনন্দ-উল্লাস করছেন শিক্ষকরা
মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে নির্ধারিত সময়ে শ্রেণিকক্ষে শিক্ষক না পাওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষকের অপেক্ষায় শ্রেণিকক্ষে বসে থাকতে দেখা গেছে শিক্ষার্থীদের। এর মধ্যেই কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে কক্সবাজারে চারদিনের আনন্দভ্রমণে গিয়ে শিক্ষকদের ‘ও বন্ধু লাল গোলাপী’ গানের তালে আনন্দ-উল্লাসের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে কলেজের নিয়মিত পাঠদান কার্যক্রম সচল রাখা এবং শিক্ষকদের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উঠেছে।
শ্রেণিকক্ষে অপেক্ষায় শিক্ষার্থীরা, ‘ও বন্ধু লাল গোলাপী’ গানে আনন্দ-উল্লাস করছেন শিক্ষকরা
বরখাস্ত হলেন জেলেদের চাল চুরি করা সেই ইউপি কর্মকর্তা 
এবার চাকুরি থেকে বরখাস্ত হলেন জেলেদের চাল চুরি করে বিক্রির দায়ে অভিযুক্ত চাঁদপুরের ইউপির সেই প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীম। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।
বরখাস্ত হলেন জেলেদের চাল চুরি করা সেই ইউপি কর্মকর্তা 
কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা
গাজীপুরের কালিয়াকৈরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীদের সদস্যরা। 
কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা
চোরাই বলে শিক্ষার্থীর আইফোন হাতিয়ে ক্ষান্ত হননি এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার
চট্টগ্রাম থেকে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করতে গিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর কেনা এক লাখ ৫ হাজার টাকা মূল্যের মোবাইল নিয়ে গেছেন গাজীপুরের শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান টিটু। উপরন্তু ওই শিক্ষার্থীর বাড়ি খোঁজ করতে গিয়ে ট্র্যাকিং খরচের কথা বলে তার কাছ থেকে আরও ১৭ হাজার টাকা ঘুষ নেওয়ারও অভিযোগ তুলেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
চোরাই বলে শিক্ষার্থীর আইফোন হাতিয়ে ক্ষান্ত হননি এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার
আরও পড়ুন
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর মিলল চাঞ্চল্যকর তথ্য
সুনামগঞ্জের সুধাংশু বিশ্বাস হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?
কুমিল্লায় শিক্ষার্থী তাজমিন হত্যা, সেই রাজু গ্রেপ্তার