ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১১:১৭ পিএম
উৎসুক জনতা। ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত রোজিনা উপজেলার দক্ষিণ দত্তেরচর গ্রামের ওয়াজেদ আলীর মেয়ে। তার স্বামী ইয়াকুব আলী পেশায় কৃষক।

গ্রেপ্তার সোহান উপজেলার বাট্টাজোড় এলাকার নূর আলমের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের ভাষ্য, শুক্রবার (৯ অক্টোবর) দুপুরের পর থেকে রোজিনার খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে বাড়ির পাশের সড়কসংলগ্ন ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন সেখানে তার অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে স্বজনেরা মরদেহ শনাক্ত করেন। দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।

প্রথমে পারিবারিক কলহের জেরে রোজিনাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হয়। এ ঘটনায় তার শাশুড়িসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হলেও পারিবারিক কলহের কোনো তথ্য পাওয়া যায়নি।

পরে ঘটনাস্থলের আশপাশে অনুসন্ধান ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে তিনদিন আগে সেখানে মোটরসাইকেল দুর্ঘটনার তথ্য পায় পুলিশ। এর সূত্র ধরে সোহানকে শনাক্ত করে সোমবার বিকেলে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, প্রথমে সোহান দাবি করেন, তাঁর মোটরসাইকেলের সঙ্গে একটি ছাগলের ধাক্কা লেগেছিল এবং এতে তিনি আহত হন। তবে স্থানীয়দের বক্তব্যের সঙ্গে তার কথার অমিল থাকায় সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার বিস্তারিত জানান।

ওসি আরও বলেন, মোটরসাইকেলের ধাক্কায় রোজিনা ঝোপে ছিটকে পড়েছিলেন। দুর্ঘটনার বিষয়টি সোহান কাউকে জানাননি। এ ঘটনায় রোজিনার বড় ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। ওই মামলায় সোহানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
মেয়েকে দেখার ছলে প্রায়ই সাবেক স্ত্রীর বাসায় যেতেন পলাশ, অতঃপর...
ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে (৩১) ধর্ষণের অভিযোগে পলাশ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মেয়েকে দেখার ছলে প্রায়ই সাবেক স্ত্রীর বাসায় যেতেন পলাশ, অতঃপর...
আরও পড়ুন
বাড়ির পুকুরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
চার সন্তানের কেউই ছিল না কাছে, দরজা ভাঙতেই সামনে এলো ‘অপ্রত্যাশিত দৃশ্য’
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন স্বামীর, অতঃপর...
কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ