ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পিএম
ছবি: আরটিভি

একটি শিশুর মুখে হাসি, একটি পরিবারের বুকে স্বস্তি— এই প্রত্যাশাকে সামনে রেখে ঠোঁট ও তালুকাটা শিশুদের পাশে দাঁড়িয়েছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার।

হাসপাতালটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আরিফ উল হাসানের উদ্যোগে এসব শিশুর বিনামূল্যে অস্ত্রোপচার, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত ওষুধ সহায়তা দেওয়ার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগে নতুন আশার আলো দেখছেন অসচ্ছল পরিবারের অভিভাবকরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উয়ারুক বাজারে মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারের আয়োজনে এ মানবিক কার্যক্রম উদ্বোধন করা হয়।

এ কার্যক্রম উদ্বোধন করেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল।

এতে চাঁদপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা শিশু ও তাদের অভিভাবকেরা অংশ নেন। সন্তানের সুস্থতার প্রত্যাশায় দূরদূরান্ত থেকে ছুটে আসা অভিভাবকদের উপস্থিতিতে হাসপাতাল প্রাঙ্গণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

ঠোঁট ও তালুকাটা নিয়ে জন্ম নেওয়া শিশুদের চিকিৎসায় অস্ত্রোপচারসহ বিভিন্ন ধরনের চিকিৎসাসেবার প্রয়োজন হতে পারে। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে অনেক পরিবারের পক্ষেই প্রয়োজনীয় চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে। ফলে অর্থের অভাবে যেন কোনো শিশু চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচারের পাশাপাশি শিশুদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত ওষুধ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসনীয়। সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানও যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে এসব শিশু সুন্দরভাবে বেঁচে থাকার আরও সুযোগ পাবে।

হাসপাতালটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আরিফ-উল-হাসান জানান, প্রচলিত চিকিৎসাসেবার গণ্ডি পেরিয়ে অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ করে দিতে পেরে তারা আনন্দিত। অর্থের অভাবে কোনো শিশু যেন ঠোঁট ও তালুকাটার চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেটিই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও জানান, বাংলাদেশের যেকোনো এলাকার ঠোঁট ও তালুকাটা শিশুরা নিবন্ধনের মাধ্যমে এ বিনামূল্যের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ জুলাই উদ্বোধনের মাধ্যমে মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে। বর্তমানে হাসপাতালটিতে ২৪ ঘণ্টা জরুরি ও ট্রমা সেবার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

এদিকে বিনামূল্যে চিকিৎসাসেবার এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন দূরদূরান্ত থেকে আসা শিশুদের অভিভাবকেরা। তাদের প্রত্যাশা, প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে সন্তানরা সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ পাবে।

মানবিক এ উদ্যোগ শুধু বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানো এবং শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ার পথে সহায়তার একটি ইতিবাচক দৃষ্টান্ত। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে আরও অনেক অসহায় পরিবারের মুখে হাসি ফোটানো সম্ভব হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন এবং পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় প্রেমের বিয়ে পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের ঘটনায় নবদম্পতির মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নববধূ তানিশা বেগমের মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্বামী মো. আলামিন।
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
যেখানে স্বাস্থ্যসেবা এখনও থাকে ‘ভদ্র পল্লিতে’
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নের বড় মদক ও আশপাশের প্রায় ৬০ গ্রামের ১০ হাজারের বেশি মানুষের জন্য নেই স্থায়ী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র। সামান্য চিকিৎসা নিতেও তাঁদের পাড়ি দিতে হয় প্রায় ৭০ কিলোমিটার পাহাড়ি ও নৌপথ। এতে জরুরি চিকিৎসা পেতে বিলম্বের পাশাপাশি বাড়ছে মৃত্যুঝুঁকি। এ অবস্থায় বড় মদকে সরকারি হাসপাতাল স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা।
যেখানে স্বাস্থ্যসেবা এখনও থাকে ‘ভদ্র পল্লিতে’
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে (৩৫) হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড