ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পিএম
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে। সাধারণ মানুষকে অগ্নিনির্বাপণ ও জরুরি দুর্যোগ মোকাবিলায় সচেতন করতে এসে নিজেরাই চরম প্রস্তুতিহীনতার পরিচয় দিয়েছে দলটি। মহড়াস্থলে সিলিন্ডারে গ্যাস না থাকা এবং উদ্ধারকাজের কাটিং মেশিন বিকল থাকায় শুরুতে কোনো প্রদর্শনীই করতে পারেনি ফায়ার সার্ভিসের দলটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিস দলের অগ্নিনির্বাপণ ও সচেতনতামূলক ডেমো প্রদর্শন করার কথা ছিল। সেই লক্ষ্য অনুযায়ী সকালে উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন কর্মীরা। তবে মহড়া শুরুর পর ফায়ার সার্ভিস কর্মীদের প্রস্তুতির ঘাটতি প্রকাশ পায়। আগুন জ্বালিয়ে তা নেভানোর প্রস্তুতি নেওয়া হলেও দেখা যায়, সিলিন্ডারে পর্যাপ্ত গ্যাস নেই। ফলে তারা নির্ধারিত আগুন জ্বালানো বা তা নেভানোর মহড়া দেখাতে ব্যর্থ হন।

পরবর্তীতে অগ্নিকাণ্ড বা ধসে পড়া ভবনে আটকে পড়া মানুষকে উদ্ধারের অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র দেয়াল ও লোহা কাটার ‘রোটারি স’ মেশিনটি চালু করার চেষ্টা করা হয়। কিন্তু নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে মেশিনটিও বিকল অবস্থায় পাওয়া যায়। অনেক চেষ্টা করেও সেটি চালু করতে ব্যর্থ হন তারা।

উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত সাধারণ মানুষ ফায়ার সার্ভিস দলের এমন দায়িত্বহীনতায় ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিসের প্রাথমিক দায়িত্বই হলো নিজেদের প্রতিটি সরঞ্জাম প্রস্তুত রাখা। সেখানে নিজেদের মহড়াতেই এমন পরিস্থিতি দেখা যাওয়ায় জরুরি অগ্নিকাণ্ড বা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে এই ইউনিটের ওপর সাধারণ মানুষ কতটা ভরসা রাখতে পারবেন, তা নিয়ে সংশয় ও প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, অনেক দিন পর মহড়া দিতে গিয়ে লোহা কাটার ‘রোটারি স’ মেশিনটিতে সমস্যা দেখা দিয়েছিল। সিলিন্ডারে গ্যাসের চাপ কম থাকায় প্রথমে আগুন জ্বালিয়ে দেখানো সম্ভব হয়নি। তবে পরে আরেকটি গ্যাস সিলিন্ডার নিয়ে এসে সচেতনতামূলক ডেমো প্রদর্শন করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, সচেতনতামূলক ডেমো প্রদর্শনের র‍্যালি শেষে তিনি অফিসের কাজে চলে আসেন। ডেমো প্রদর্শনে এমন ঘটনা ঘটে থাকলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
আরও পড়ুন
শাকক্ষেত দেখতে যাওয়া স্কুলছাত্রীকে ভুট্টাক্ষেতে নিয়ে পাসুন দেখান নুরনবী, অতঃপর... 
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফেরাতে ব্যাকুল শিক্ষার্থীরা
সকালে হাঁটতে বেরিয়ে প্রাণ গেল দুই নারীর
লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত