ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

খুলনা সিটি করপোরেশন

অভিযোগ পাল্টা-অভিযোগে চলছে নির্বাচনী প্রচারণা

এ আর বাদল, খুলনা থেকে ফিরে

প্রকাশ : ১০ মে ২০১৮, ০৩:৪১ পিএম

অভিযোগ আর পাল্টা অভিযোগে চলছে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বড় দুই দলের প্রচার। ওয়ারেন্ট না থাকা সত্ত্বেও দলের নেতাকর্মীদের পুলিশ আটক করছে বলে অভিযোগ করছে বিএনপি’র মেয়রপ্রার্থীর। আওয়ামী লীগের মেয়রপ্রার্থী বলছেন, ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরির কাজ চলছে।

এমন অবস্থায় পুলিশ বলছে, নির্বাচন কমিশনের নির্দেশে, শান্তি-শৃঙ্খলার রক্ষায় সন্ত্রাসীদের আটক করা হচ্ছে। এজন্য প্রতিদিন, ১৪ থেকে ১৫টি মামলা হচ্ছে।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট ১৫ মে। দিন যত ঘনাচ্ছে তত জোরালো হচ্ছে প্রার্থীদের প্রচার। নিজ দলের মেয়রপ্রার্থীর পক্ষে জনমত তৈরি করতে ঢাকাসহ সারাদেশ থেকে এসেছেন অনেক নেতা-কর্মী।

--------------------------------------------------------
আরও পড়ুন : দিনাজপুরে ট্রাকচাপায় পা হারালেন ফায়ার সার্ভিসকর্মী
--------------------------------------------------------

বিএনপির মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, বিএনপি নির্বাচনী মাঠ থেকে যেন সরে যায়, সেজন্য আমাদের নেতাকর্মীদের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে প্রতিদিনই রুটিন কোরে গ্রেপ্তার করা হচ্ছে।

গ্রেপ্তারের প্রতিবাদে কয়েকদিন আগে তিনি নির্বাচনী প্রচার থেকেও সরে যান। পরে অবশ্য আবার ফিরেও আসেন।

মঞ্জু আরও বলেন, আমাদের নেতাকর্মীদের কোনো অভিযোগ নেই। হঠাৎ করে একদিন রাতে সারা শহরে ৭টি থানায় পুলিশ ব্লকরেড শুরু করে। সেসময় নেতাকর্মীদের বাড়ি তল্লাশি, ভাংচুর এবং পরিবারদের ভয় দেখানো হয়েছে। এটা স্বাভাবিক নয়।

তবে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, যাদের বিরুদ্ধে মামলা আছে কেবল তাদেরকেই আটক করছে। আমাদের ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদেরও গ্রেপ্তার করেছে। নির্বাচন সুষ্ঠু করতে যাদের নামে মামলা আছে পুলিশ তাদেরই গ্রেপ্তার করছে।

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের মতে, অভিযোগ ছাড়া কাউকে আটক বা গ্রেপ্তার করা হচ্ছে, বিএনপির এমন অভিযোগ অসত্য।

এ ব্যাপারে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে ভোট সুষ্ঠু করতে কাজ করা হচ্ছে। আমার নিয়মিত মামলার পাশাপাশি আগের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করছি। এখানে কে কোন দলের সেটি দেখার বিষয় না। আমরা সন্ত্রাসীদের গ্রেপ্তার করছি। এখন কোনো দল যদি কোনো সন্ত্রাসীকে নিজের কর্মী বলে দাবি করে তাহলে সেই দায়টি আমাদের নয়।

এদিকে খুলনা সিটি করপোরেশনে গেলো পাঁচ বছরে তেমন কোনো উন্নয়ন হয়নি। বিএনপি’র বর্তমান মেয়রপ্রার্থীরও অভিযোগ সিটি করপোরেশনে তার দলের মেয়র থাকায়, সরকার বরাদ্দের ৬০ ভাগ কমিয়ে তাকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করেছে। কোনো প্রকল্পও পাস করা হয়নি। অপরদিকে জয়ী হতে পারলে ছয় মাসের মধ্যে সিটির চেহারা পাল্টে দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী।

৪৫ দশমিক ছয় পাঁচ বর্গকিলোমিটার আয়তনের খুলনা সিটিতে জনসংখ্যা প্রায় ১৬ লাখ। ভোটার সাড়ে চার লাখ।

গত পাঁচ বছরে বলার মতো তেমন কোনো উন্নয়ন হয়নি এই মহানগরে। ফলে বঞ্চিত হয়েছেন নগরবাসী। এজন্য বিএনপি নেতারা দায়ী করছেন সরকারকে। নজরুল ইসলাম মঞ্জু বলছেন, মিথ্যা মামলা, হয়রানি, বরাদ্দ বাতিল ও প্রকল্প পাস না করার কারণে কাজ করা যায়নি।

অন্যদিকে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলছেন, বিএনপি মেয়ররা উন্নয়নে ব্যর্থ। এজন্যই জনগণ এবার নৌকায় ভোট দিতে চায়।

আরও পড়ুন :

এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
শপথগ্রহণ করলেন বরিশাল সিটি মেয়র
শপথ নিলেন রাজশাহীর লিটন, সিলেটের আরিফুল
আরও ছয়মাস স্থগিত ঢাকা উত্তর সিটির নির্বাচন
আবারও সিলেটের নগরপিতা আরিফুল হক চৌধুরী