ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

শনিবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫০ পিএম
ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৭ অক্টোবর) পর্যায়ক্রমে সাড়ে ৫ ঘণ্টা রাজশাহীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।

শুক্রবার (১৬ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা ও বৈরি আবহাওয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখার স্বার্থে বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের ডালপালা কর্তন কাজের জন্য শনিবার নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন বেশকিছু এলাকায় পর্যায়ক্রমে সাড়ে ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

এর মধ্যে শনিবার সকাল পৌনে ৮টা থেকে সকাল পৌনে ১০টা পর্যন্ত মোট ২ ঘণ্টা রাজশাহীর হড়গ্রাম বাজার, ভেড়ীপাড়া মোড়, পর্যটন মোটেল, টেনিস কমপ্লেক্স, মিশন হাসপাতাল ও রাজপাড়া সুফিয়ানের মোড় এলাকায় বিদ্যুৎ থাকবে না। পাশাপাশি একই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মোট ১ ঘণ্টা রাজশাহীর পীর সাহেবপাড়া, হড়গ্রাম, মুন্সিপাড়া, পালপাড়া, চার খোটার মোড়, হড়গ্রাম নতুনপাড়া ও গুড়িপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এ ছাড়াও শনিবার বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত রাজশাহীর লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর কাঁচাবাজার, টিবি হাসপাতাল, রাজশাহী শিক্ষা বোর্ড, রাজশাহী জিপিও, কাজিহাটা, সিএন্ডবির মোড়, সার্কিট হাউজ, কালেক্টর মাঠ, শ্রীরামপুর ও জাজেস কোয়াটার এলাকায় বিদ্যুৎ থাকবে না।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো রাজশাহী কর্তৃপক্ষ।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুড়িগ্রামে চোরের দৌরাত্ম্য, দিনে বাড়ি রাতে দোকান লুট
দিনে-দুপুরে বসতবাড়িতে চুরি, গভীর রাতে ব্যবসাপ্রতিষ্ঠানের টিন কেটে লুট—কুড়িগ্রামের রাজারহাটে যেন থামছেই না চুরির ঘটনা। মাত্র এক মাসে তিনটি বাড়িতে দিন দুপুরে  চুরির পর এবার উপজেলা সদরের ব্যস্ততম রাজারহাট সদর বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে চালের টিন কেটে ঢুকে নগদ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। একের পর এক ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে চোর আতঙ্ক।
কুড়িগ্রামে চোরের দৌরাত্ম্য, দিনে বাড়ি রাতে দোকান লুট
ময়মনসিংহে অজ্ঞাত ট্রাকের চাপায় যুবদল নেতা নিহত, এলাকায় চাঞ্চল্য
ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত ট্রাকের চাপায় আলম মোল্লা নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। 
ময়মনসিংহে অজ্ঞাত ট্রাকের চাপায় যুবদল নেতা নিহত, এলাকায় চাঞ্চল্য
পদ্মা সেতুতে নাশকতার মামলা: ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা প্রশাসকের কার্যালয়ের এক কর্মচারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পদ্মা সেতুতে নাশকতার মামলা: ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪
জ্বিনের ভয় দেখিয়ে কিশোরীকে অন্ধকার ঘরে নেন খতিব, অতঃপর... 
মুন্সীগঞ্জের শ্রীনগরে জ্বিনের আসর তাড়ানোর কথা বলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মো. রেজাউল বারী (৪৭) নামে এক মসজিদের খতিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
জ্বিনের ভয় দেখিয়ে কিশোরীকে অন্ধকার ঘরে নেন খতিব, অতঃপর... 
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ডে সিরিয়াল ১০ গাড়ির মধ্যে সংঘর্ষে ইলিয়াস ফকির নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী।
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
আরও পড়ুন
শেরপুরে রাবির ৮ শিক্ষার্থীকে জিম্মি করে মোবাইল-টাকা ছিনতাইয়ের অভিযোগ 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত
রাবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের নতুন পরিচালক ইমরুল হাসান
রাকসুর দাবিতে চার দিনের আল্টিমেটাম