ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল নাদিমের মরদেহ, সামনে এলো পরকীয়ার ঘটনা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৩ এএম
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভাড়া বাসা থেকে বস্তাবন্দি অবস্থায় নাদিম আকন্দ (৩৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির পরকীয়া সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী গ্রামের বাতেনের বাড়ির একটি টিনের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই ঘর থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির মালিকের ছেলে পুলিশকে খবর দেন।

নিহত নাদিম আকন্দ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উত্তর জাঙ্গালিয়া এলাকার জসিমউদ্দিনের ছেলে। তিনি আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ী এলাকায় একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ১৪ অক্টোবর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পুলিশ জানায়, দুর্গন্ধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাতেনের বাড়ির ভাড়াটিয়া হাকিম মোল্লার ঘর থেকে বস্তাবন্দি অবস্থায় নাদিমের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের মর্গে পাঠানো হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নাদিমের স্ত্রী খাদিজার সঙ্গে হাকিম মোল্লার দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে আটক করা হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত হাকিম মোল্লা পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২৭ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ২৬টি বিচারাধীন মামলার আসামি ও একটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক পিয়াল আহম্মেদ ওরফে পিয়াল মাহামুদ সাদ্দামকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র। 
২৭ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার
মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
খুলনা জেলার তেরখাদা উপজেলা ও নড়াইল জেলার আংশিক অংশ নিয়ে বিস্তৃত ঐতিহাসিক ভূতিয়ার বিল এখন প্রকৃতি প্রেমীদের কাছে রূপকথার এক রাজ্য।
মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
অর্ধযুগেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ, ক্ষুব্ধ মুসল্লিরা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজ ছয় বছরেও শেষ হয়নি। অথচ মাত্র ১৮ মাসের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার কথা ছিল।
অর্ধযুগেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ, ক্ষুব্ধ মুসল্লিরা
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের মৃত্যু
কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া পর্যটকসহ আরও বেশ কয়েকজন হতাহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের মৃত্যু
টাকা দ্বিগুণ বানিয়ে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা, অতঃপর... 
যশোরের শার্শায় টাকা দ্বিগুণ বানিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ দুই লাখ ৭৬ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
টাকা দ্বিগুণ বানিয়ে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা, অতঃপর... 
আরও পড়ুন
৮ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
থাপ্পড় মারা সেই শিক্ষিকাকে ‘আওয়ামী লীগের দালাল’ বললেন বহিষ্কৃত বিএনপি নেতা
স্কুলশিক্ষিকাকে নেতার থাপ্পড়, ভিডিও ভাইরাল
ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার