ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

দুর্গাপূজা উপলক্ষে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে: ৩৫ বিজিবির অধিনায়ক

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৮ পিএম
ছবি: সংগৃহীত

জামালপুরের বিভিন্ন মন্দিরের পূজামণ্ডপের নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি, শহরে টহলসহ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান।

শনিবার (১৭ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জামালপুরের বিভিন্ন মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। তিনি পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় এ বছর সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পূজা পালন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

লে. কর্নেল হাসানুর রহমান বলেন, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজা। প্রতিবছর দুর্গাপূজার নিরাপত্তায় ব্যবস্থা জোরদার করতে কাজ করে বিজিবি। এবারও জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় সরাসরি মাঠে রয়েছে বিজিবি সদস্যরা।

এ সময় বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদজাপন কমিটির সদস্যসহ গণ্যমান্য অনেকে উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পত্তির জন্য বাবা-বোনকে গাছে বেঁধে মাকে তুলে নিয়ে গেলেন ছেলে
খুলনার পাইকগাছায় মায়ের নামে থাকা জমি লিখে নেওয়াকে কেন্দ্র করে এক পরিবারের মধ্যে বিরোধের জেরে বৃদ্ধ বাবা ও বোনকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে বড় ছেলের বিরুদ্ধে। একই সঙ্গে বৃদ্ধা মায়ের হাত-পা বেঁধে তাকে জোর করে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন পরিবারের সদস্যরা।
সম্পত্তির জন্য বাবা-বোনকে গাছে বেঁধে মাকে তুলে নিয়ে গেলেন ছেলে
হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত এক জেলে পরিবারের দায়িত্ব নিলেন মাহবুবের রহমান শামীম
নোয়াখালী হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত এক জেলে পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত এক জেলে পরিবারের দায়িত্ব নিলেন মাহবুবের রহমান শামীম
২৪ ঘণ্টার মহাযজ্ঞে যেভাবে বোনা হয় ‘পুণ্যময় কঠিন চীবর’
কার্পাস তুলা থেকে বীজ ছড়ানো, চরকায় সুতা কাটা, সেই সুতা প্রাকৃতিকভাবে রঙ করা আর তারপর কোমর তাঁতের খটখট শব্দে রাতভর কাপড় বোনা। ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই পুরো প্রক্রিয়া শেষ করে তৈরি করতে হয় বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় পবিত্র বস্ত্র ‘চীবর’। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি বৌদ্ধ জেতবন বিহারে গত ৫ ও ৬ নভেম্বর এমনই এক কঠিন ধর্মীয় সাধনার দৃশ্য দেখা গেল, যা যুগ যুগ ধরে ধরে রেখেছে আড়াই হাজার বছরের প্রাচীন বৌদ্ধ ঐতিহ্যকে।
২৪ ঘণ্টার মহাযজ্ঞে যেভাবে বোনা হয় ‘পুণ্যময় কঠিন চীবর’
একাধিক মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পাহাড়ে অভিযান, মিলল পাতিল-বিছানা
মানব পাচারকারীদের আস্তানায় একাধিক মরদেহ পড়ে থাকার খবর পেয়ে টেকনাফের পাহাড়ে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে কোনো মরদেহের সন্ধান মেলেনি। তবে পাহাড়ের আস্তানা থেকে রান্নার পাতিল, খাবার ও বিছানাসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
একাধিক মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পাহাড়ে অভিযান, মিলল পাতিল-বিছানা
অভাবের তাড়নায় স্ত্রীকে ভাড়া দিলেন মিজান! অতঃপর...
ভোলার মনপুরায় স্ত্রীকে দিয়ে অনৈতিক কর্মকাণ্ড (দেহ ব্যবসা) পরিচালনার অভিযোগে এক দম্পতিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় বাসিন্দারা।
অভাবের তাড়নায় স্ত্রীকে ভাড়া দিলেন মিজান! অতঃপর...
আরও পড়ুন
জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৪
ডাব চুরি করতে গিয়ে গাছেই সাড়ে ৩ ঘণ্টা যুবক, নামাতে পারেনি ফায়ার সার্ভিসও
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, মাদরাসাশিক্ষকের ৮ বছরের সশ্রম কারাদণ্ড
জামালপুরে দশানী নদীর ভাঙন রোধে এবং গতিপথ পুনরুদ্ধারের দাবি