ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

হাসপাতালের টয়লেট নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম
ছবি: সংগৃহীত।

মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন টয়লেট ও বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা নিজ হাতে পরিষ্কার করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কার্যক্রম পরিচালনা করেন। আনিছুর রহমান তালুকদার খোকন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক।

এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে আবর্জনা পরিষ্কার করেন তিনি। পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের প্রতিষ্ঠান মনে করে পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

আনিছুর রহমান বলেন, নিজের ঘরের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। এসব প্রতিষ্ঠানকে বাসযোগ্য ও ব্যবহারোপযোগী করে রাখতে সবাইকে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, সেবা নিতে গিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিজের বাড়ি মনে করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং তাদের পাশে থাকতে চান। তার কর্মী হিসেবে তারাও মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর। এ জন্য জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

কর্মসূচিতে কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদারসহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদির সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির, দেশে অসহায় পরিবার
সৌদি আরবের হাইল শহরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ছয়দিন পর ঝালকাঠির রাজাপুর উপজেলার প্রবাসী আনোয়ার হোসেনের (৪৮) মৃত্যু হয়েছে।
সৌদির সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির, দেশে অসহায় পরিবার
মামলায় ফাঁসিয়ে চাঁদাবাজির ও ভূমি দখলের অভিযোগ আল মোস্তফা গ্রুপের এমডির বিরুদ্ধে
ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, মো. মোস্তফা কামাল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এলাকার প্রভাবশালী নেতা হিসেবে ভুমি দখল থেকে শুরু করে এমন কোনো খারাপ কাজ নেই, যা তিনি করেননি।
মামলায় ফাঁসিয়ে চাঁদাবাজির ও ভূমি দখলের অভিযোগ আল মোস্তফা গ্রুপের এমডির বিরুদ্ধে
ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন
ঢাকার ধামরাইয়ের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরীতে অবস্থিত ‘মুকুল পিভিসি ইন্ডাস্ট্রিজ’-এর একটি পরিত্যক্ত গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় আনুমানিক ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে।
ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন
চট্টগ্রামে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ
চট্টগ্রামের বাঁশখালীতে ‘এসআরবি’ সদস্য পরিচয় দিয়ে এহসান প্রকাশ হাসান (৩৬) নামে এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
চট্টগ্রামে এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ
ভাড়া বাসায় মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ, উধাও প্রেমিক
বাগেরহাটের শরণখোলায় ভাড়া বাসা থেকে শান্তা আক্তার জুই (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ওই নারীর সঙ্গে বাসায় থাকা এক ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ভাড়া বাসায় মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ, উধাও প্রেমিক