ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে টাইম বোমা উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১২:০০ পিএম
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুই লিটার পেট্রল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা থেকে আসা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল বোমাটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে লালন আখড়াবাড়ির ভেতরে একটি সাদা ব্যাগে মোড়ানো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন সংশ্লিষ্টরা। বিষয়টি পুলিশকে জানানো হলে দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়। রাতেই আখড়াবাড়ির ভেতরে অবস্থানরত সাধু-ফকিরদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

পরে খবর পেয়ে সোমবার সকালে ঢাকা থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছায়। সন্দেহজনক ব্যাগটি তল্লাশি করে একটি টাইম বোমা ও দুই লিটার পেট্রল উদ্ধার করা হয়। পরে বোমাটি নিষ্ক্রিয় করে দলটি।

এদিকে, ঘটনার পর থেকে লালন আখড়াবাড়ি প্রাঙ্গণে সাধু, ভক্ত ও সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তাব্যবস্থা জোরদার রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কে বা কারা, কী উদ্দেশ্যে এসব বস্তু আখড়াবাড়ি প্রাঙ্গণে রেখে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সরোয়ার বলেন, বোমা উদ্ধারের ঘটনা সত্য। এ বিষয়ে পুলিশ বিস্তারিত বলতে পারবে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুটি বোতলে পেট্রল উদ্ধার করা হয়েছে। বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। বর্তমানে মাজার এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেহেরপুরে সড়কে গতিরোধ করে মোটরসাইকেল ছিনতাই, পরে মিলল ২ বোমাসদৃশ বস্তু
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা মাঠের সড়ক ব্যারিকেড দিয়ে একটি মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর একই সড়ক থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
মেহেরপুরে সড়কে গতিরোধ করে মোটরসাইকেল ছিনতাই, পরে মিলল ২ বোমাসদৃশ বস্তু
লক্ষ্মীপুরে কলেজ ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা-ককটেল বিস্ফোরণ
লক্ষ্মীপুর সরকারি কলেজের মূল ফটকে তালা-ব্যানার লাগিয়ে পালিয়ে গেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা। একইভাবে রামগঞ্জ মডেল কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
লক্ষ্মীপুরে কলেজ ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা-ককটেল বিস্ফোরণ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ!
শরীয়তপুরের জাজিরায় একটি দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করেছে পদ্মা সেতু দক্ষিণ থানা-পুলিশ।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ!
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ
মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, জাগীর ব্রিজ সংলগ্ন এলাকা, সাটুরিয়ার নয়াডিঙ্গী ও জেলা বিএনপি কার্যালয় এবং জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয় এলাকায় দফায় দফায় মোট ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কয়েক দফায় এসব বিস্ফোরণের ঘটনায় জেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ
নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার লাগিয়ে কলেজের প্রধান ফটকে তালা
খুলনার পাইকগাছা উপজেলার প্রত্যন্ত অঞ্চল গড়ইখালীতে অবস্থিত শহীদ আয়ুব ও মুছা মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রধান ফটক শিকল দিয়ে পেঁচিয়ে তালাবদ্ধ করে রেখেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে ফটকে নিষিদ্ধ ঘোষিত খুলনা জেলা ছাত্রলীগের ‘ধর্মঘাট’ লেখা একটি পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে।
নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার লাগিয়ে কলেজের প্রধান ফটকে তালা