ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

রাশিয়ার জন্য যুদ্ধে নেমে প্রাণ দিলেন বাংলাদেশি তরুণ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০২ পিএম
রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত মো. সাগর (২৪)। ছবি: সংগৃহীত

রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নেমে মো. সাগর (২৪) নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। যুদ্ধে অংশ নিলে ৩০ লাখ টাকা পাওয়া যাবে—এমন প্রলোভনে পড়ে চলতি বছরের মে মাসে রুশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি। এরপর থেকে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তার।

গত শনিবার (১৭ অক্টোবর) সাগরের এক সহকর্মীর মাধ্যমে তার মৃত্যুর খবর পায় পরিবার। নিহত সাগর কুমিল্লার চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার কবির হোসেনের ছেলে।

সোমবার (১৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন সাগরের বাবা কবির হোসেন।

তিনি জানান, আমার ৫ সন্তানের মধ্যে সাগর সবার ছোট। চান্দিনার একটি রড-সিমেন্ট দোকানে ভ্যানে করে মালামাল আনা-নেওয়ার কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। ২০২৫ সালের মাঝামাঝি রাশিয়া যাবে বলে বায়না ধরেন সাগর। প্রায় ৬ লাখ টাকা খরচে রাশিয়ায় যান তিনি; সেখানে গিয়ে চাকরি নেন একটি বেকারিতে। পরে সেখানে কোনো এক দালালের খপ্পরে পড়েন সাগর। সেই দালাল সাগরকে ৩০ লাখ টাকার প্রলোভন দেখিয়ে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বলেন।

কবির হোসেন বলেন, সাগর যখন আমাকে এসব বলল, আমি তাকে নিষেধ করেছিলাম। কিন্তু সে আমার কথা শোনেনি। রাশিয়ার হয়ে যুদ্ধে জড়ায় সে। পরবর্তীতে চলতি বছরের মে মাসে যুদ্ধে যোগ দেয় সাগর। তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি তার সঙ্গে। গত শনিবার তার এক সহকর্মী আমাকে ফোন করে বলে সাগর মারা গেছে।

এই কথা বলেই ডুকরে কেঁদে ওঠেন সাগরের বাবা। পরে মোবোইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

সাগর ঠিক কবে মারা গেছেন, তার মরদেহ দেশে আনা হবে কি না—এসব বিষয়ে জানতে পরে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হক বলেন, সাংবাদিকদের মাধ্যমে খবরটি শুনেছি। আমি খোঁজ নিয়ে পরিবারটির সঙ্গে কথা বলব।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেত্রকোনায় শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদরাসা পরিচালক গ্রেপ্তার
নেত্রকোনার পূর্বধলায় দোকানে কাজ করা এক শিশুকে নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগে একটি মাদরাসার পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নেত্রকোনায় শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদরাসা পরিচালক গ্রেপ্তার
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনো কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, তিনি গর্ব করে বলতে পারবেন যে বিএনপির নেতাকর্মীরা এমন অপরাধে জড়িত নয়।
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনো কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি ফাউন্ডেশনের কারুপল্লীতে জামদানি পল্লী ঘুরে দেখেন এবং জামদানি শিল্পীদের হাতে বোনা শাড়ির কারুকাজ দেখে সন্তোষ প্রকাশ করেন।
সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী
সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী
৩ নারী নিয়ে মাদকের আসর জমান ইউএনওর গাড়িচালক, অতঃপর...
শরীয়তপুরে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচালক মো. বাদশা আকনকে একটি ভাড়া বাসায় তিন নারীসহ আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। এ সময় ওই বাসা থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে পুলিশ।
৩ নারী নিয়ে মাদকের আসর জমান ইউএনওর গাড়িচালক, অতঃপর...
আরও পড়ুন
‘আমি তো সেখানে চাঁদা তুলতে যাইনি, জমি দখল করতেও যাইনি’
বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান
তরুণ কবি বাবুলের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত
সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব