ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

রংপুরে শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম
রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমন : ছবি সংগৃহীত

রংপুরে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, মাদক ও অপহরণসহ মোট ২৬টি মামলার পলাতক আসামি ও শীর্ষ সন্ত্রাসী রাজীব হোসেন সুমন ওরফে ‘মেরিল সুমন’কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।

সোমবার (১৯ অক্টোবর) গভীর রাতে নগরীর সিও বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ও অভিযানের বিস্তারিত তুলে ধরতে সোমবার দুপুরে এসআরবি-১৩-এর রংপুর সদর দপ্তরে এক বিশেষ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে গণমাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম।

তিনি জানান, শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র আইন, চাঁদাবাজি, মাদক চোরাচালান ও অপহরণসহ ২৬টি গুরুতর মামলা রয়েছে। এর মধ্যে ২০১৫ সালে আলোড়ন সৃষ্টিকারী জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে সে পূর্বেও গ্রেপ্তার হয়েছিল। এছাড়া বিভিন্ন সময়ে অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য মিলেছে জানিয়ে এসআরবি-১৩ কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করা, বিভিন্ন প্রার্থীর ওপর হামলা চালানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনা ও তৎপরতার সঙ্গেও সে জড়িত ছিল।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও গ্যাং কালচার পুরোপুরি নির্মূল করতে এসআরবি-১৩ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাংবাদিক রবিনের পরিবারের ওপর হামলার ঘটনায় ওইএস-এর নিন্দা 
দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ ও অনলাইন এডিটরস সোসাইটির (ওইএস) সদস্য অমিত হাসান রবিনের রাজবাড়ীর গ্রামের বাড়িতে সশস্ত্র হামলা ও পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অনলাইন এডিটরস সোসাইটি।
সাংবাদিক রবিনের পরিবারের ওপর হামলার ঘটনায় ওইএস-এর নিন্দা 
মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ছেলে, পথে ছটফট করছিলেন রক্তাক্ত বাবা
কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে মহাসড়কে রক্তাক্ত অবস্থায় বাবাকে পড়ে থাকতে দেখেন ছেলে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ছেলে, পথে ছটফট করছিলেন রক্তাক্ত বাবা
সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনকর্মীর প্যান্টের জিপার খুলে ‘ভয়াবহ’ কাণ্ড ঘটালেন চিকিৎসক
চট্টগ্রামের একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ক্যানটিনে সিঙ্গারা না পেয়ে এক কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরার অভিযোগ উঠেছে জাস্টিন ক্লাম্প নামে এক চিকিৎসকের বিরুদ্ধে।
সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনকর্মীর প্যান্টের জিপার খুলে ‘ভয়াবহ’ কাণ্ড ঘটালেন চিকিৎসক
কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ ‘৪০ বাহিনী’র শীর্ষ সন্ত্রাসী শিহাব গ্রেপ্তার
কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ শিহাব (৫২) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। শিহাব চরাঞ্চলের আলোচিত ‘৪০ বাহিনী’র (রাখি বাহিনী) সক্রিয় সদস্য এবং একাধিক হত্যা ও ধর্ষণ মামলার পলাতক আসামি।
কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ ‘৪০ বাহিনী’র শীর্ষ সন্ত্রাসী শিহাব গ্রেপ্তার
মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির সামনে মিলল ককটেল ও চিরকুট
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে তিনটি বাড়ির সামনে থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। ককটেলগুলোর সঙ্গে হাতে লেখা চিরকুটে ‘‘জয় বাংলা’’ লেখা ছিল।
মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির সামনে মিলল ককটেল ও চিরকুট
আরও পড়ুন
কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ ‘৪০ বাহিনী’র শীর্ষ সন্ত্রাসী শিহাব গ্রেপ্তার
তিস্তার চরে ভূট্টা চাষে কৃষকদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন
আরটিভিতে সংবাদ প্রকাশ: গুর্জিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি