ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

‘লংমার্চ করলে যদি বিদ্যুৎ মিলত, তবে প্রধানমন্ত্রী নিজেই সবার আগে লংমার্চ করতেন’

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ পিএম
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সমস্যার সমাধানে লংমার্চের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, লংমার্চ করলে যদি বিদ্যুৎ মিলত, তবে প্রধানমন্ত্রী নিজেই সবার আগে লংমার্চ করতেন, আমিও আপনাদের নিয়ে লংমার্চ করতাম।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ‘কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ’ শীর্ষক পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, যারা লংমার্চ করছেন, তারা কি বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারবেন?

সমাজে অর্থের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আল্লাহর পরে সমাজে যার শক্তি বেশি, তার নাম টাকা। যার টাকা নেই, সমাজে তার কোনো মূল্য নেই। দরজা দিয়ে অভাব ঘরে ঢুকলে জানালা দিয়ে প্রেম পালিয়ে যায়।

কিশোরীদের সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে জানিয়ে চিফ হুইপ বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড চালু করেছেন। পাশাপাশি তিনি নারীদের জন্য বিনামূল্যে পড়াশোনা ও উপবৃত্তির ব্যবস্থা করেছেন। মেয়েরা যেন শিক্ষার মাধ্যমে নেতৃত্ব দিতে পারে, সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যার আর্থিক সামর্থ্য রয়েছে এবং যিনি বিদ্যালয়ের ভবন নির্মাণ ও বই কেনায় সহযোগিতা করতে পারবেন, তাকেই সভাপতি করা হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজের সন্তানকে বিক্রি করে চুরির নাটক বাবার, অতঃপর...
কুষ্টিয়ার মিরপুরে ২৫ হাজার টাকায় নিজের দুই দিন বয়সী ছেলেসন্তানকে বিক্রি করে চুরির নাটক সাজানোর অভিযোগ উঠেছে বাবা মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে।
নিজের সন্তানকে বিক্রি করে চুরির নাটক বাবার, অতঃপর...
রিসোর্টে আগুন  / ১০ নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষায় লাগবে ৩-৪ সপ্তাহ
কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।
১০ নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষায় লাগবে ৩-৪ সপ্তাহ
প্রভাবশালী চক্রের দখলে মাইনীমুখ বাজার রোড, নীরব প্রশাসন
রাঙামাটির লংগদু উপজেলার অন্যতম সর্ববৃহৎ বাণিজ্যিক কেন্দ্র মাইনীমুখ বাজার এখন প্রভাবশালী চক্রের অবৈধ দখলের থাবায় বিনষ্ট হতে বসেছে। ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে বাজারের ফায়ার রোড ও বাজার ফান্ডের কোটি কোটি টাকার সরকারি জায়গা।
প্রভাবশালী চক্রের দখলে মাইনীমুখ বাজার রোড, নীরব প্রশাসন
‘শুরু করছি তোর ভাইরে দিয়া, শেষ দিমু তরে দিয়া’—সাংবাদিককে মাদক কারবারির হুমকি
হবিগঞ্জের মাধবপুরে মাদকবিরোধী সংবাদ প্রকাশ ও অনুসন্ধান করায় এক সাংবাদিকের ভাইকে মারধর এবং ফেসবুকে ওই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
‘শুরু করছি তোর ভাইরে দিয়া, শেষ দিমু তরে দিয়া’—সাংবাদিককে মাদক কারবারির হুমকি
অশ্রুসিক্ত নয়নে মুহাদ্দিস মিজানুরের বিদায়, জানাজায় হাজারো মুসল্লির ঢল
চাঁদপুরের কচুয়ার ঐতিহ্যবাহী ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানী মাদরাসার মুহাদ্দিস ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মিজানুর রহমানের জানাজায় হাজারো মুসল্লি অংশগ্রহণ করেছেন। 
অশ্রুসিক্ত নয়নে মুহাদ্দিস মিজানুরের বিদায়, জানাজায় হাজারো মুসল্লির ঢল
আরও পড়ুন
অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদ করে মামলায় গ্রাহক
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ অধ্যাদেশের খসড়া অনুমোদন
সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ অধ্যাদেশ অনুমোদন 
‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক’