ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

১৯ মামলার আসামি আন্তঃজেলা গরুচোরের প্রধান গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএম
মো. লিটন শেখ : ছবি আরটিভি

সিরাজগঞ্জের তাড়াশে গরু চুরির ১৯টি মামলার এজাহারভুক্ত আসামি আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দার মো. লিটন শেখকে (৪৮) গ্রেপ্তার করেছেন তাড়াশ থানা পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) রাতে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. লিটন শেখ তাড়াশ পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকার মৃত তফের শেখের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, লিটন শেখ দীর্ঘদিন ধরে তাড়াশসহ আশেপাশের বিভিন্ন জেলায় গরু চুরির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সিরাজগঞ্জের তাড়াশ, রায়গঞ্জ, সলঙ্গা, বগুড়ার শেরপুর, নড়াইলসহ বিভিন্ন থানায় গরু চুরির মোট ১৯টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানা পুলিশের একটি দল ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জানিয়েছেন, ১৯ মামলার কুখ্যাত আসামি লিটন শেখকে আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে সিরাজগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও একটি চালান
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে ঈশ্বরদীতে অবস্থিত পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে ইউরেনিয়ামবাহী গাড়িবহর।
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও একটি চালান
আজ যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
রংপুর ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় শনিবার (১৪ নভেম্বর) টানা ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গাছের ডালপালা ছাঁটাই ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
আজ যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
ধলেশ্বরী নদীতে ট্রলার থেকে ৩৭ কিশোর আটক
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলারে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সন্দেহে ৩৭ কিশোরকে আটক করেছে পুলিশ। 
ধলেশ্বরী নদীতে ট্রলার থেকে ৩৭ কিশোর আটক
ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত ৭: বাড়িঘরে ভাঙচুর-লুটপাটের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মসজিদের ইমামকে বহাল রাখা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। সংঘর্ষের পর চার থেকে পাঁচটি বাড়িঘরে ভাঙচুর এবং একটি বাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে।
ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত ৭: বাড়িঘরে ভাঙচুর-লুটপাটের অভিযোগ
অবশেষে ঝিনাইদহে অনুষ্ঠিত হলো এমপি আমির হামজার মাহফিল
অবশেষে ঝিনাইদহের কালীগঞ্জে একই সময়ে একই স্থানে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল ও মাদকবিরোধী সমাবেশ আয়োজন নিয়ে সৃষ্ট উত্তেজনার অবসান হয়েছে। প্রশাসনের মধ্যস্থতায় দুই পক্ষের সমঝোতার পর মাদকবিরোধী সমাবেশ স্থগিত করা হয়। 
অবশেষে ঝিনাইদহে অনুষ্ঠিত হলো এমপি আমির হামজার মাহফিল
আরও পড়ুন
ঢাকায় ককটেলসহ নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার
সন্ত্রাসী বিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৩৪
ওবায়দুল কাদেরের আপন মামাতো ভাই ও ভাতিজা গ্রেপ্তার