ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ঢাকায় আওয়ামী লীগের আরও তিন নেতা ধরা

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১১:১৪ এএম
গ্রেপ্তার তিন আওয়ামী লীগ নেতা। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার তিন শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের একটি ভবনের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু এবং আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র শহিদুল ইসলাম রতন।

পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তার তিন নেতা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। পাশাপাশি ঢাকায় অবস্থান করে দলীয় কার্যক্রম জোরদারের বিষয়েও তারা তৎপর ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান জানান, এ ব‍্যাপারে অফিসিয়ালি এখন পযর্ন্ত কিছুই জানানো হয়নি। তবে বিভিন্ন মাধ‍্যমে তাদের গ্রেপ্তারের বিষয়টি তিনি জানতে পেরেছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশাদুর রহমান জানান, তাদের কোন মামলায় বা কি কারণে সেখানে গ্রেপ্তার করা হয়েছে এ ব‍্যাপারে এখনো কোনো তথ‍্য পাওয়া যায়নি। অফিসিয়ালি এখন পর্যন্ত তাদের কোনো কিছু জানানো হয়নি।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধামরাইয়ে ৪ বাসে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৫
ঢাকার ধামরাইয়ে মাত্র ৫ দিনের ব্যবধানে একে একে চারটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ধামরাই থানায় পৃথক দুটি মামলা করেছেন ভুক্তভোগী বাস মালিকরা। এসব মামলায় ইতোমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ধামরাইয়ে ৪ বাসে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৫
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮
নারায়ণগঞ্জের সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সিনিয়র সহসভাপতিসহ বিভিন্ন মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮
এম এন লারমার মৃত্যুবার্ষিকীতে লংগদুতে স্মরণসভা
জাতীয় অস্তিত্ব ও অধিকার রক্ষার আন্দোলনের মহান নেতা, অবিসংবাদিত জুম্ম নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটির লংগদুতে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এম এন লারমার মৃত্যুবার্ষিকীতে লংগদুতে স্মরণসভা
খুলনায় মশার কয়েল থেকে ট্রেনের বগিতে আগুন
খুলনায় ঢাকা থেকে আসা নকশীকাঁথা ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খুলনায় মশার কয়েল থেকে ট্রেনের বগিতে আগুন
মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ সদস্য আটক
রাজশাহীর মোহনপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ সদস্য আটক
আরও পড়ুন
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮
ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩৩
কুমিল্লায় এক রাতে নিষিদ্ধ সংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেপ্তার
নিষিদ্ধ আওয়ামী লীগের আরও এক নেতা ধরা