ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পিএম
ছবি : আরটিভি

এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে মৌলভীবাজার শহরের নতুন কালীবাড়ি মন্দির, আবাহন, মহেশ্বরী ও ত্রিনয়নীসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সম্প্রীতি বজায় রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশি হিসেবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—আমরা এই সম্প্রীতিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করছেন। এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট সুনিল কুমার দাশসহ অন্যরা।

পরে মন্ত্রী বিকেল ৩টায় শ্রীমঙ্গলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৯ দফা দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ও শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ ৯ দফা দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিক্ষোভ করছে শ্রমিকরা।
৯ দফা দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
রাতের আলোয় নতুন রূপ পেয়েছে লালমনিরহাট শহর
প্রধান সড়ক থেকে অলিগলি—সবখানেই আলোকায়নের ফলে বদলে গেছে এ শহরের রাতের চিত্র। বেড়েছে নাগরিকদের চলাচলের স্বস্তি, পাশাপাশি শহরের সৌন্দর্যও। 
রাতের আলোয় নতুন রূপ পেয়েছে লালমনিরহাট শহর
দুর্গাপুরে সম্ভাবনাময় পর্যটনে গতি আনতে প্রশাসনের বিশেষ উদ্যোগ
সোমবার (৯ নভেম্বর) বিকেলে জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সাদামাটি পর্যটন এলাকায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সুধীজন ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এই আলোচনার আয়োজন করা হয়।
দুর্গাপুরে সম্ভাবনাময় পর্যটনে গতি আনতে প্রশাসনের বিশেষ উদ্যোগ
মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কুটি চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। 
মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
আরও পড়ুন
শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
সেতুর নিচে পড়ে ছিলেন মাদরাসাশিক্ষক, হৃদয়বিদারক ঘটনার মুখোমুখি পরিবার
হঠাৎ ‘হিস হিস’ শব্দ, আতংকে চা শ্রমিকরা
এক ঘণ্টার অভিযানে প্রাণে বাঁচল হাইল হাওরের ‘বন্দি’ সাপ