ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

আনন্দযাত্রা রূপ নিল ট্র্যাজেডিতে, বাবা-মেয়ের সঙ্গে প্রাণ গেল পোষা বিড়ালেরও

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ এএম
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজার ছুটিতে পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদে। নাটোরের বড়াইগ্রামে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ব্র্যাক ব্যাংকের মাগুরা শাখার জ্যেষ্ঠ ব্যবস্থাপক শহীদুল ইসলাম ও তার ছোট মেয়ে তাছফিয়া খাতুন।

মর্মান্তিক এ দুর্ঘটনায় পরিবারের সঙ্গে থাকা আদরের পোষা পার্শিয়ান বিড়ালটিও মারা গেছে। গুরুতর আহত হয়েছেন শহীদুলের স্ত্রী রুবিনা বেগম ও তাদের স্কুলপড়ুয়া ছেলে। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার সরদারপাড়া (সরকারপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুয়াকাটা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘আরপি নাইস পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ১৪ জনের মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী থেকে দুই সন্তানকে নিয়ে বাসে ওঠেন শহীদুলের স্ত্রী রুবিনা বেগম। পরে কর্মস্থল মাগুরা থেকে একই বাসে তাদের সঙ্গে যোগ দেন শহীদুল ইসলাম। রাজশাহী হয়ে পুরো পরিবারের চাঁপাইনবাবগঞ্জে পৌঁছানোর কথা ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই বড়াইগ্রামে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় তাদের বহনকারী বাসটি।

দুর্ঘটনায় নিহত শিশু তাছফিয়া স্থানীয় একটি নূরানি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। তার মা রুবিনা বেগম পূবালী ব্যাংকের সুবিদখালী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কর্মরত। গুরুতর আহত তাদের বড় ছেলে মো. লাবিব সুবিদখালী আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

নিহত শহীদুলের ফুফাতো ভাই সুজন হাওলাদার জানান, বাবা ও মেয়ের মরদেহ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালীতে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।

যে বাড়িতে পরিবারের চার সদস্যের একসঙ্গে পৌঁছানোর কথা ছিল, সেখানে ফিরছেন শুধু বাবা ও মেয়ের নিথর দেহ। আনন্দঘন পারিবারিক ছুটির বদলে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। পরিবারের দুই সদস্যকে হারিয়ে শোকস্তব্ধ স্বজন ও প্রতিবেশীরা এখন আহত মা-ছেলের সুস্থতার জন্য অপেক্ষা করছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদরাসার পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত, কিছু দূরে বস্তাবন্দি দুই পা
পটুয়াখালীর বাউফলে একটি মাদরাসার সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিচ্ছিন্ন বাম হাত ও বস্তাবন্দি দুই পা উদ্ধার করেছে পুলিশ।
মাদরাসার পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত, কিছু দূরে বস্তাবন্দি দুই পা
দুই দিনে কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে দুইদিনে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৯৮ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
দুই দিনে কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার
নাতনির স্পর্শকাতর অঙ্গে আঘাতের কারণ থেকে সামনে এলো গেদু মিয়ার নাম
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ বছরের নাতনিকে ধর্ষণ মামলায় গেদু মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
নাতনির স্পর্শকাতর অঙ্গে আঘাতের কারণ থেকে সামনে এলো গেদু মিয়ার নাম
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা চলছে, সম্ভাব্য স্থান ত্রিশাল: বিমানমন্ত্রী
ময়মনসিংহ অঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা শুরু করেছে সরকার। এ জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে দূরত্বসহ বিভিন্ন বিষয় বিবেচনায় ত্রিশালকে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা চলছে, সম্ভাব্য স্থান ত্রিশাল: বিমানমন্ত্রী
লক্ষ্মীপুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা
লক্ষ্মীপুরের রায়পুরে বোমাসদৃশ বস্তু সন্দেহে উদ্ধার করা দুটি দুধের কৌটার ভেতরে একাধিক শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমার সন্ধান মিলেছে। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করতে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল।
লক্ষ্মীপুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা
আরও পড়ুন
এমপি আজিজের সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার
‘বাড়িতে কেউ না থাকার সুযোগে’ পুত্রবধূর ঘরে ঢুকে পড়েন শ্বশুর, অতঃপর...
সিলিংয়ে লুকিয়েও শেষ রক্ষা হলো না মারুফের
নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপি পুত্র মিন্টু আবারও রিমান্ডে