ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত, বিকল্প লাইনে চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পিএম
কুমিল্লার লাকসামের অদূরে আজগরা এলাকায় ঢাকাগামী কর্ণফুলী কমিউটার আপ ট্রেন লাইনচ্যুত। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার আপ ট্রেনটি কুমিল্লার লাকসামের অদূরে আজগরা এলাকায় লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার ফলে ট্রেনটির তিনটি বগি লাইন থেকে পড়ে যায়। তবে দুর্ঘটনার পরপরই বিকল্প লাইনে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

লাকসাম রেলওয়ে স্টেশন মাস্টার ওমর ফারুক ভূঁইয়া জানান, বুধবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে নাওটি স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটির প্রায় তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন।

খবর পেয়ে লাকসাম থেকে উদ্ধারকারী রিলেফ ট্রেন দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে ছেড়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে উদ্ধারকর্মীরা তৎপরতা শুরু হবে বালে জানান স্টেশন মাস্টার।

স্টেশন মাস্টার আরও জানান, মূল লাইনটি ক্ষতিগ্রস্ত ও অবরুদ্ধ থাকলেও বিকল্প লাইন সচল থাকায় কোনো ট্রেনের সিডিউল বিপর্যস্ত হয়নি। বিকল্প রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রেখে মূল লাইন দ্রুত সচল করতে কাজ চালানো হবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বাধীনতার ৫৪ বছর পর থানচির বড়মদক গ্রামবাসি পাচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা
বান্দরবানের থানচি সীমান্তঘেঁষা দুর্গম বড় মদক এলাকায় দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংকট নিরসনে চালু হতে যাচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র।
স্বাধীনতার ৫৪ বছর পর থানচির বড়মদক গ্রামবাসি পাচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা
এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরস্থ বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা
যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
রংপুর নগরীর বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
পুলিশ কর্মকর্তাকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফোন, আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি
বরগুনার আমতলীতে দায়িত্ব পালনকালে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহার বিরুদ্ধে।
পুলিশ কর্মকর্তাকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফোন, আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী ধরা
মেহেরপুর শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ৷
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী ধরা
আরও পড়ুন
কুমিল্লায় আলোচিত ধর্ষণ ও হত্যার ঘটনায় মোবারকের মৃত্যুদণ্ড
নিষিদ্ধ সংগঠনের নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
কুমিল্লায় এক রাতে নিষিদ্ধ সংগঠনের ১০৭ নেতাকর্মী গ্রেপ্তার
সড়ক দুর্ঘটনায় আহত কুবি শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু