ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও সাজেক ভ্যালি ভ্রমণে নিষেধাজ্ঞা, পর্যটকদের ফিরতে নির্দেশ

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০৮:১২ এএম
ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে আবারও নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে পর্যটনকেন্দ্রটি ছেড়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণবশত সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ রাখার কথা উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে। এ অবস্থায় সেখানে অবস্থানরত সব পর্যটককে বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে এলাকা ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে বলা হয়েছে।

এর আগে নিরাপত্তা নিশ্চিত করা এবং জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেয় সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। তিন দফা দাবি পূরণ না হওয়ার অভিযোগ তুলে সংগঠন দুটি এ কর্মসূচি ঘোষণা করে। একই সঙ্গে বুধবারের মধ্যে সাজেকে অবস্থানরত পর্যটকদের এলাকা ছেড়ে যাওয়ার অনুরোধ জানানো হয়।

বুধবার বিকেল ৪টার দিকে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবরোধের এ ঘোষণা দেওয়া হয়। এতে যৌথভাবে সই করেন সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান তারা।

বিবৃতিতে সংগঠন দুটির নেতারা অভিযোগ করেন, জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা এখনো সাজেকের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এসব সশস্ত্র সদস্যকে সরিয়ে নেওয়ার দাবি জানান তারা। এ দাবিতে এর আগেও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছিলেন সংগঠন দুটির নেতাকর্মীরা।

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর সকাল থেকে সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু করে সংগঠন দুটি। ওই দিন বিকেলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে অবরোধ স্থগিত করা হয়। তবে দাবি পূরণ না হওয়ার অভিযোগে ১৫ অক্টোবর আবারও অবরোধ কর্মসূচি পালন করে তারা।

পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দেয় সংগঠন দুটি। নির্ধারিত সময় শেষ হওয়ার পর নতুন করে অবরোধের ঘোষণার মধ্যেই সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল জেলা প্রশাসন।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি বন্ধ থাকায় পর্যটকদের সেখানে ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন সুখি রায় (২১) নামে এক গৃহবধূ।
দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
সেন্টমার্টিন রুটে সব নৌযান চলাচল বন্ধ
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।
সেন্টমার্টিন রুটে সব নৌযান চলাচল বন্ধ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ডাকা লকডাউনের প্রভাব নেই মানিকগঞ্জে, জনজীবন স্বাভাবিক
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় মানুষের স্বাভাবিক চলাচল ও কর্মচাঞ্চল্য দেখা গেছে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ডাকা লকডাউনের প্রভাব নেই মানিকগঞ্জে, জনজীবন স্বাভাবিক
নারায়ণগঞ্জে জুতার সোলের গোডাউনে আগুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় জুতার সোল তৈরির একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জে জুতার সোলের গোডাউনে আগুন
যশোরে সবজি থেকে বছরে আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা
জেলায় বছরে প্রায় ৯ লাখ টন সবজি উৎপন্ন হয়। এই হিসেবে সবজি থেকে প্রতিবছর আনুমানিক আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা।  
যশোরে সবজি থেকে বছরে আয় ২ হাজার ৬৫৫ কোটি টাকা
আরও পড়ুন
সাজেক সড়কে চলছে ৬ষ্ঠ দিনের অবরোধ, আলোচনাতেও হয়নি সমাধান
সাজেকে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
সাজেক ভ্রমণেচ্ছুদের জন্য দুঃসংবাদ