ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

রুয়েটের বাসে প্রধানমন্ত্রী

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী শনাক্ত

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১১:০৭ এএম
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ নিয়ে আপত্তিকর মন্তব্য করা ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় মন্তব্যকারীকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

এদিকে, মন্তব্যটিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য উদ্বেগজনক উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতারা।মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন তিনি। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষকে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বাসে যাতায়াতের বিষয়টি নিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়। পোস্টে প্রধানমন্ত্রীর জন্য লাল-সবুজের বুলেটপ্রুফ বাস ব্যবহার না করে রুয়েটের বাস নেওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়। পোস্টটির সঙ্গে প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবিও যুক্ত করা হয়।

পোস্টটির মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ মন্তব্যটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে উদ্বেগ ও সমালোচনা শুরু হয়।

এ ঘটনায় মন্তব্যটির উদ্দেশ্য ও প্রেক্ষাপট তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতারা। তাদের মতে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এ ধরনের মন্তব্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে মন্তব্যটির সঙ্গে বাস্তব কোনো হুমকির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন তারা।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা প্রয়োজন। দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

মহানগর বিএনপির সহসভাপতি আলী আশরাফ মাসুম বলেন, ফেসবুকে এমন মন্তব্য দেখে তারাও উদ্বিগ্ন হয়েছেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তিনি মন্তব্যটি হুমকির ইঙ্গিত বহন করে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুকে করা মন্তব্যটি অত্যন্ত উদ্বেগজনক, অপরাধমূলক ও দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ইতিমধ্যে মন্তব্যকারীকে শনাক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্কুলছাত্রকে রুমে ডাকতেই ‘আসল চেহারা’ বেরিয়ে আসে ইমামের! 
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া নতুনচর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্কুলছাত্রকে রুমে ডাকতেই ‘আসল চেহারা’ বেরিয়ে আসে ইমামের! 
রুয়েটের বাসে থাকা প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপারের অভাব’ মন্তব্য, সেই যুবক গ্রেপ্তার
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে ‘স্নাইপার’ নিয়ে মন্তব্য করা আবু বকর সিদ্দিক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রুয়েটের বাসে থাকা প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপারের অভাব’ মন্তব্য, সেই যুবক গ্রেপ্তার
খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মোংলা বন্দর সম্প্রসারণ এবং প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন পরিদর্শনসহ একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দিতে খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এখান থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাট জেলার বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন তিনি। আজ দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্ন বিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশ নেবেন তিনি। বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল ৩টা ১৫ মিনিটে তিনি প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখবেন। আরটিভি/ এমএ 
খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাস্তায় পড়েছিল গুলিবিদ্ধ মরদেহ, পাশে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল
নিহত মো. তুষার (২৭) নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া ৮ নম্বর গলির আব্দুর রাজ্জাকের ছেলে।
রাস্তায় পড়েছিল গুলিবিদ্ধ মরদেহ, পাশে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল
উন্নত চিকিৎসায় ঢাকায় নেওয়া হলো অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। 
উন্নত চিকিৎসায় ঢাকায় নেওয়া হলো অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে
আরও পড়ুন
আত্মপ্রত্যয়ী জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের মধ্যে নতুন আশার সঞ্চার
তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান