ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকার পর্যটন সড়কে অবরোধ চলাকালে এ ঘটনা ঘটে।

সাজেকের উজোবাজারে অবস্থারত বাঘাইছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, সকালে তিন হাজার পর্যটকের স্কর্ট উজোবাজারে আন্দোলনকারীদের ব্যারিকেডের সামনে পড়েন। এরপর আইন-শৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের সরিয়ে যেতে বারবার অনুরোধের সত্ত্বেও তারা সরে যায়নি। এক পর্যায়ে পর্যটকদের গাড়িতে গুলি করলে আইন-শৃঙ্খলা বাহিনী অবরোধকারীদের সরিয়ে দিয়ে পর্যটকদের নিরাপদে নিয়ে যায়। পর্যটকরা উজোবাজার ত্যাগ করার পর সন্ত্রাসীদের সাথে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় হয়। তবে পর্যটকদের কোনও ক্ষতি হয়নি বলে তিনি জানান।

পর্যটকরা জানান, সকাল থেকেই উদ্বেগ উৎকন্ঠার মধ্যে ছিলাম। দুপুর পর্যন্ত না খেয়ে আছি। সেনাবাহিনী স্কট দিয়ে নিরাপদে নিয়ে আসে আমাদের। পথিমধ্যে চার জায়গায় আমাদের আটকানো হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী থাকাতে আমাদের কোন ক্ষতি করতে পারেনি। উজোবাজার এসে আমাদের উপর ইট ও গুলি ছুড়েছে। অবশ্য আইনশৃঙ্খলা বাহিনী শক্ত হাতে তাদের প্রতিহত করেছেন। কোন পর্যটক আহত হয়নি।

আন্দোলনকারীরা জানান, শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি চলছিল। আইনশৃঙ্খলা বাহিনী জোর করে সরিয়ে দেয়। তিন দফা বাস্তবায়ন নাহওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান।

বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পর্যটকদের ফিরিয়ে আনার সময় উজোবাজার এলাকায় অবরোধকারীদের বাধার মুখে পড়ে। এ সময় তাদের সরে যেতে বলা হলে তারা পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর ইট পাটকেল ছুড়ে। পরে জঙ্গলের ভিতর থেকে গুলি ছুড়ে আন্দোলনকারীরা। আইনশৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি ছুড়ে। এতে পর্যটকদের কোন ক্ষতি হয়নি, তাদের নিরাপদে পার করে দেয় হয়েছে।

তিনি বলেন, ইউপিডিএফের সদস্যরা সামাজিক ব্যানারে আন্দোলন করছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসারকে বারবার কল দিয়েও তাৎক্ষণিক কোনও সাড়া পাওয়া যায়নি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগের নেত্রী আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামে জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগের নেত্রী আটক
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাগেরহাটের মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি (বানৌজা)তে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মানিকগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে শিবালয়ের ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
কনটেন্ট ক্রিয়েটরের পরিচয়ে হানিট্র্যাপ, আটক ২ নারী
সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত এক নারীর বিরুদ্ধে হানিট্র্যাপে ফেলে এক মোবাইল ব্যবসায়ীকে মারধর, নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং আরও দেড় লাখ টাকা আদায়ের জন্য ১৮ ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কনটেন্ট ক্রিয়েটরসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগীর অভিযোগ, এ ঘটনার সঙ্গে আরও কয়েকজন যুবক জড়িত। বুধবার (২১ অক্টোবর) ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের কদমতলায় খাদিজাতুল কোবরা মাদরাসার তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। আটক দুই নারী হলেন কৃষ্ণপুর ইউনিয়নের কাটাখালী গ্রামের সুমনের স্ত্রী অঞ্জনা আক্তার (২৫) ও ঢেউখালী ইউনিয়নের বক্সডাঙ্গী গ্রামের মনির মাতুব্বরের স্ত্রী মালা আক্তার (১৯)। অঞ্জনা ও তার স্বামী সুমন সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত বলে জানা গেছে।  ভুক্তভোগী ব্যবসায়ী ইব্রাহিম খান (২৮) অভিযোগ করেন, অঞ্জনা তার কলেজজীবনের পরিচিত। কয়েক দিন আগে অঞ্জনা তাকে মালা আক্তারের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর মালার সঙ্গে তার মুঠোফোনে মাঝেমধ্যে কথা হতো। গত ২০ অক্টোবর রাতে অঞ্জনার ডাকে মাদরাসার একটি কক্ষে যান তিনি। সেখানে আগে থেকেই মালা অবস্থান করছিলেন। একপর্যায়ে অঞ্জনা মালাকে কক্ষে রেখে বাইরে যাওয়ার কথা বলে বাইরে থেকে দরজা আটকে দেন বলে অভিযোগ করেন ইব্রাহিম। ইব্রাহিমের অভিযোগ, কিছুক্ষণ পর মালা কক্ষে কান্নার অভিনয় করেন। এরপর অঞ্জনার স্বামী সুমনসহ ১০ থেকে ১২ জন যুবক সেখানে আসেন। তারা তাকে আটকে রেখে মারধর করেন। এ সময় তার আইফোন ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে আরও দেড় লাখ টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা না দেওয়ায় তাকে প্রায় ১৮ ঘণ্টা আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে কৌশলে আত্মীয় সোহেল মোল্যাকে টাকা নিয়ে ঘটনাস্থলে আসতে বলেন ইব্রাহিম। তবে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সোহেল পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইব্রাহিমকে উদ্ধার করে। এ সময় অঞ্জনার স্বামী সুমনসহ অন্য অভিযুক্তরা পালিয়ে গেলেও অঞ্জনা ও মালাকে আটক করে পুলিশ। এ ঘটনায় ইব্রাহিম খান অঞ্জনা আক্তার ও মালা আক্তারসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে সদরপুর থানায় অভিযোগ করেছেন। স্থানীয় কয়েকজনের অভিযোগ, সদরপুরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তাদের দাবি, এসব ব্যক্তি বিভিন্ন উপজেলায় গিয়ে দলবদ্ধভাবে ভিডিও তৈরি, নাচ-গানসহ নানা আয়োজন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি ও অনুসারী বাড়ানোর প্রতিযোগিতায় তাদের কর্মকাণ্ডের ধরন এবং এর সামাজিক প্রভাব নিয়েও উদ্বেগ রয়েছে। স্থানীয়দের মতে, কনটেন্ট তৈরির আড়ালে কেউ যদি প্রতারণা, হয়রানি কিংবা অন্য কোনো অপরাধে জড়িয়ে পড়েন, তাহলে তার পরিচয় বা জনপ্রিয়তা বিবেচনা না করে তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির নামে কেউ যাতে অপরাধমূলক কর্মকাণ্ডের সুযোগ নিতে না পারেন, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। সদরপুর থানার সেকেন্ড অফিসার মো. মোখলেসুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে দুই নারীকে আটক করা হয়েছে। অন্য জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আরটিভি/এসকে
কনটেন্ট ক্রিয়েটরের পরিচয়ে হানিট্র্যাপ, আটক ২ নারী
দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমের একটি বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে দেড় মিনিটের বক্তব্যে ২৫ বার ‘স্যার’ সম্বোধন করেন তিনি।
দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও
আরও পড়ুন
ফের সাজেক সাময়িকভাবে বন্ধ ঘোষণা, তৃতীয়বারের মত সড়ক অবরোধ
বৃহস্পতিবার থেকে আবারও সাজেক সড়ক অবরোধের ঘোষণা
রাঙামাটিতে শতাধিক প্রতিমায় পাহাড়ি সংস্কৃতির অনন্য রূপ
প্রভাবশালী চক্রের দখলে মাইনীমুখ বাজার রোড, নীরব প্রশাসন