ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

সাজেকে হামলার প্রতিবাদে শনিবার দুই জেলায় অবরোধের ঘোষণা

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পিএম
ছবি: সংগৃহীত

রাঙামাটির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ এনে আগামী শনিবার (২৪ অক্টোবর) রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ কর্মসূচি ঘোষণা করে। এসময় সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহবায়ক বাবুধন চাকমা ও সাজেক কারবারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা যৌথ বিবৃতিতে দুই জেলায় শনিবারের অবরোধে সংগঠন দুটির সংহতি প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, সাজেকে জেএসএসের সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে আহূত শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ এবং সাজেকবাসীর ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে এ কর্মসূচি পালন করা হবে।

বিবৃতিতে সংগঠনটির সভাপতি উষাতন চাকমা জানান, শনিবার সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই জেলায় সড়ক ও নৌপথে অবরোধ চলবে। কর্মসূচি সফল করতে পার্বত্য চট্টগ্রামের সব গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠন এবং রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেছেন তিনি।

তবে অবরোধের আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স ও রোগীবাহী গাড়ি, শববাহী যান, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সাংবাদিকদের বহনকারী গাড়ি।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাবনা মানসিক হাসপাতাল ঘিরে অ্যাকশন, ৬ দালাল ধরা
পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা দূর-দূরান্তের অসহায় ও সাধারণ রোগীদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়া একটি সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 
পাবনা মানসিক হাসপাতাল ঘিরে অ্যাকশন, ৬ দালাল ধরা
সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি, সেই আবুল কালামকে শোকজ
ময়মনসিংহে জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে গিয়ে সাংবাদিকদের গালিগালাজ, হেনস্তা ও ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’ বলে হুমকি দেওয়ার ঘটনায় সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামকে শোকজ করেছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। 
সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি, সেই আবুল কালামকে শোকজ
ডিসেম্বর ঘিরে দুই বার্তা মিলল এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের নেপথ্যের কারণ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী।
ডিসেম্বর ঘিরে দুই বার্তা মিলল এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে
অবাধে চলছে যৌন উত্তেজক ওষুধ-হালুয়ার রমরমা ব্যবসা, টার্গেট কারা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ ঘিরে পাবনার ঈশ্বরদীর নতুনহাট এলাকা এখন ‘মিনি রাশিয়া’ হিসেবে পরিচিতি পেয়েছে। এই প্রকল্পের সুবাদে সেখানে প্রায় সাড়ে পাঁচ হাজার বিদেশি নাগরিক বসবাস করছেন, যার বেশিরভাগই রুশ নাগরিক। 
অবাধে চলছে যৌন উত্তেজক ওষুধ-হালুয়ার রমরমা ব্যবসা, টার্গেট কারা
আলোচনায় হিলি স্টেশন, স্বাধীনতার পর প্রথমবার যেখানে থামলো ঢাকাগামী ট্রেন
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বাধীনতার পর প্রথমবারের মতো দিনাজপুরের হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু হয়েছে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের। 
আলোচনায় হিলি স্টেশন, স্বাধীনতার পর প্রথমবার যেখানে থামলো ঢাকাগামী ট্রেন
আরও পড়ুন
বাহরাইনে সম্ভাব্য হামলার সতর্কতা জারি
ধামরাইয়ে বসতবাড়িতে ঢুকে হামলা, নারীসহ আহত ৫
বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি
ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৪