ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

যুবদল নেতা কামাল হোসেন বাবুলের কবর জিয়ারত করলেন শিক্ষামন্ত্রী

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১২:০০ পিএম
যুবদল নেতা কামাল হোসেন বাবুলের কবর জিয়ারত করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। ছবি: আরটিভি

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন বাবুলের কবর জিয়ারত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার দহুলিয়া গ্রামে কামাল হোসেন বাবুলের কবর জিয়ারত করেন তিনি। পরে শিক্ষামন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রতি সমবেদনা জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এহছানুল হক মিলন বলেন, কামাল হোসেন বাবুল দলের একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তার কবর জিয়ারত করে পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছি।

তিনি আরও বলেন,বাবুলের পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কামাল হোসেন বাবুল দলের দুঃসময়ে মামলা-হামলা ও নানা প্রতিকূলতার মধ্যেও রাজপথে সক্রিয় থেকে একজন পরীক্ষিত যুবদল নেতা হিসেবে পরিচিতি অর্জন করেছিলেন। তার মৃত্যুতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে বন্ধ কারখানায় লুটপাট, আটক ৯ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
গাজীপুর মহানগরীতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি কারখানায় সংঘবদ্ধভাবে প্রবেশ করে মালামাল লুটপাট এবং স্থানীয়দের হাতে আটক ৯ জনকে সহযোগীদের মাধ্যমে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের একজনকে ধরে রাখার কথা জানিয়েছেন কারখানা ভবন মালিক।
গাজীপুরে বন্ধ কারখানায় লুটপাট, আটক ৯ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
শেখ হাসিনা ও ফ্যাসিবাদের বিচার তাদেরই তৈরি আইনে হবে: শাহে আলম
আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত মানবতাবিরোধী অপরাধের আইনের ৪৭ (এ) অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি সাধারণ নাগরিকের মতো সুবিধা পাবেন না। আওয়ামী লীগ নিজেরাই আইনটি করেছে। এখন সেই আইনের আওতায় তাদের বিচার হচ্ছে।
শেখ হাসিনা ও ফ্যাসিবাদের বিচার তাদেরই তৈরি আইনে হবে: শাহে আলম
কুড়িগ্রামে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে অমানবিক নির্যাতন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চুরির অভিযোগ এনে ১২ বছর বয়সী এক মাদরাসাশিক্ষার্থীকে বিবস্ত্র অবস্থায় মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি পথরেস্তোরাঁর উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে। এ বিযয়ে ভুরুঙ্গামারী থানায় ৯ নভেম্বর অভিযোগ করেছেন শিশুটির বাবা।
কুড়িগ্রামে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে অমানবিক নির্যাতন
৩ দিনেও মেলেনি সমাধান, শূন্য রেখায় আটকে আছেন সেই নারী 
সমাধান না হওয়ায় টানা তিনদিন ধরে জামালপুর সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের শিকার সেই নারী। বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন বাংলাদেশ-ভারত সীমান্তে আটকে থাকা ওই নারী। 
৩ দিনেও মেলেনি সমাধান, শূন্য রেখায় আটকে আছেন সেই নারী 
লবণাক্ত উপকূলে মালটা চাষে সফল তরুণ উদ্যোক্তা বেলাল
উপকূলীয় অঞ্চলের লবণাক্ত মাটিতে যেখানে প্রচলিত ফসল উৎপাদনে কৃষকদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়, সেখানে মালটা চাষ করে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন খুলনার পাইকগাছার তরুণ কৃষি উদ্যোক্তা বেলাল হোসেন। কপোতাক্ষ নদের তীরবর্তী মালথ গ্রামে পাঁচ বিঘা জমিতে চায়না ম্যান্ডারিন জাতের মালটার বাগান গড়ে তুলেছেন তিনি। বাগানের চার শতাধিক গাছে এবার এসেছে বাম্পার ফলন। তার এই উদ্যোগে উপকূলীয় অঞ্চলে বিকল্প ফল চাষের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
লবণাক্ত উপকূলে মালটা চাষে সফল তরুণ উদ্যোক্তা বেলাল
আরও পড়ুন
কক্সবাজারে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি, আতংকে পালালেন ব্যবসায়ী-পথচারীরা
পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
পে স্কেল ‍নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন মন্ত্রী
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার