ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও পুলিশ কর্মকর্তার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০২:১৭ পিএম
ছবি : সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে রাতে টহল চলাকালে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপির স্থানীয় নেতা রফিকুল ইসলাম ও পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘটনায় জড়িত কাভার্ড ভ্যান ও চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তুমলিয়া এলাকায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে টহল ও পরোয়ানা তামিলের দায়িত্বে ছিলেন এসআই মিজানুর রহমানসহ পুলিশের একটি দল। টহলের একপর্যায়ে মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছিলেন তারা। এ সময় একটি অজ্ঞাতনামা কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়।

এতে এসআই মিজানুর রহমান, পুলিশের পিএসআই জাবেদ ওমর, ড্রাইভার কনস্টেবল ফজলে রাব্বি এবং স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম গুরুতর আহত হন।

পুলিশের দাবি, কাভার্ড ভ্যানের চালক এসআই মিজানুর রহমানকে গাড়ির সঙ্গে আটকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যান। পরে তাকে সড়কের পাশে ফেলে রেখে দ্রুত ঘোড়াশালের দিকে পালিয়ে যান।

পরে স্থানীয় এক রিকশাচালক ও এক পথচারী আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোস্তফা আল হোসাইন রাত ৩টা ৫৫ মিনিটে রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, গুরুতর আহত এসআই মিজানুর রহমান ও পিএসআই জাবেদ ওমরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৬টা ৪৭ মিনিটে এসআই মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পিএসআই জাবেদ ওমর বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ড্রাইভার কনস্টেবল ফজলে রাব্বিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত বিএনপি নেতার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক মোল্লা। তিনি কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তুমলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে। নিহত ও আহত পুলিশ সদস্যরা কালীগঞ্জ থানায় কর্মরত।

ঘটনার পর কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম এবং কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোঙানির শব্দ পেয়ে দরজা খুলতেই দৌড়ে পালায় ভুট্টু ও এনামুল, অতঃপর...
নওগাঁর মান্দায় এক কিশোরীকে (ক্ষুদ্র নৃগোষ্ঠী) ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
গোঙানির শব্দ পেয়ে দরজা খুলতেই দৌড়ে পালায় ভুট্টু ও এনামুল, অতঃপর...
কুড়িগ্রামে ৫০ বোতল ইস্কাফসহ মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ১
কুড়িগ্রাম সদরে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ বোতল ইস্কাফ সহ মো. রাজু ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১২৫ সিসির একটি হিরো গ্ল্যামার মোটরসাইকেলও জব্দ করা হয়।
কুড়িগ্রামে ৫০ বোতল ইস্কাফসহ মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ১
ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি।
ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
শুক্রবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (১৩ নভেম্বর) পর্যায়ক্রমে সাড়ে ৭ ঘণ্টা রংপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, লাইনের পার্শ্ববর্তী বৃক্ষের শাখা-প্রশাখা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোট সাড়ে ৪ ঘণ্টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা নেসকো রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন ১১ কেভি আশরতপুর ফিডারের বেশকিছু এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ থাকবে না। এই এলাকাগুলো হলো— বিএডিসি, চকবাজার, ঢাকাইয়াপাড়া, সালামের মোড়, কামারের মোড়, সিদ্দিক মেমোরিয়াল, ভি আই পি শাহাদাত, তাজহাট মোল্লাপাড়া, ডিমলা, কানুন ঘোটলা, চিনিয়াপাড়া, পার্কের মোড় এবং আবু সাঈদ চত্বর সংলগ্ন এলাকা। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরটিভি/এসআর
শুক্রবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য বন্ধে বিভিন্ন দপ্তরে বাগেরহাট প্রেসক্লাবের চিঠি
সাংবাদিক পরিচয়ে প্রতারণা, চাঁদাবাজি, ব্ল্যাকমেইল ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাগেরহাট প্রেসক্লাব।
ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য বন্ধে বিভিন্ন দপ্তরে বাগেরহাট প্রেসক্লাবের চিঠি
আরও পড়ুন
মেয়েকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে বাসের ধাক্কায় বাবার মৃত্যু 
গাজীপুরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০
গাজীপুরে বন্ধ কারখানায় লুটপাট, আটক ৯ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ