ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ঢাকার কেরানীগঞ্জে ফ্ল্যাটে মিলল যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পিএম
নিহত ডালিয়া আক্তার সুমা (৫০)। ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামে যুব মহিলা লীগের এক নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারে সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন।

ইতোমধ্যে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত ডালিয়া আক্তার সুমা কেরানীগঞ্জ মডেল থানার বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ও রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের মেয়ে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কেরাণীগঞ্জের ওই ফ্ল্যাটে দুই মেয়েকে নিয়ে থাকতেন সুমা। পাশাপাশি স্থানীয় চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করতেন তিনি। তবে মেয়েদের বিয়ের পর থেকে একাই ওই ফ্ল্যাটে থাকতেন তিনি। সবশেষ শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, কে বা কারা তাকে হত্যা করেছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ ও পুরস্কার ঘোষণা
প্রধানমন্ত্রী ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষে বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ ও পুরস্কার ঘোষণা করা হয়েছে।
বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ ও পুরস্কার ঘোষণা
জমকালো আয়োজনে কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির উদ্বোধন
আধুনিক ও সৃজনশীল শিক্ষার সঙ্গে ইসলামী আদর্শ, নৈতিক মূল্যবোধ এবং বাস্তবমুখী জীবনদক্ষতার সমন্বয়ে একটি আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয় নিয়ে ঢাকার কেরানীগঞ্জে যাত্রা শুরু করেছে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমি।
জমকালো আয়োজনে কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির উদ্বোধন
শিশুদের ফুটবল খেলার জেরে হত্যার শিকার বৃদ্ধের দাফনে বাধা, মামলা তুলে নিতে হুমকি
নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলা তুলে নিতে স্বজনদের চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করতে গেলেও বাধা দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শিশুদের ফুটবল খেলার জেরে হত্যার শিকার বৃদ্ধের দাফনে বাধা, মামলা তুলে নিতে হুমকি
সোনারগাঁয় প্রবাসীর নামে ‘অপপ্রচার’, প্রতিবাদে মানববন্ধন 
নারায়ণগঞ্জের সোনারগাঁয় হরিহরদী গ্রামের কুয়েত প্রবাসী ওসমান হোসেনের বিরুদ্ধে জমি দখলের সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইনে প্রচার করার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন হরিহরদী গ্রামের শতশত নারী পুরুষ।
সোনারগাঁয় প্রবাসীর নামে ‘অপপ্রচার’, প্রতিবাদে মানববন্ধন 
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা মুসা গ্রেপ্তার
যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক মুসা মাহমুদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা মুসা গ্রেপ্তার
আরও পড়ুন
জমকালো আয়োজনে কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির উদ্বোধন
ঢাবিতে যান চলাচলে নতুন বিধিনিষেধ, মোটরসাইকেলের জন্য যা যা লাগবে
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪৭৮ জন ধরা, শীর্ষে মিরপুর
ঢাকা নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার ও সংরক্ষণ করা হচ্ছে শতাধিক খাল-পুকুর