ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

বাঁশ দিয়ে চার বন্ধুকে কুপোকাত, অতঃপর...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পিএম
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে চার বন্ধুর ওপর বাঁশ দিয়ে হামলা চালিয়ে একটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার তালপল্লি এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় চার বন্ধু আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২৩ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক।

আহত ব্যক্তিরা হলেন ভোলাহাট উপজেলার ঝাউবোনা এলাকার হাবিব (১৯), রোহান (১৯), হাসিব (২০) ও মোবাচ্ছের (১৯)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর দুটি মোটরসাইকেলে করে চার বন্ধু ভোলাহাট-শিবগঞ্জ সড়কের তালতলি বিল এলাকায় ঘুরতে যাচ্ছিলেন। পথে তালপল্লি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের একটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ধারালো অস্ত্র ও বাঁশ দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে চার বন্ধু আহত হন। পরে তাদের একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে বিলের রাস্তায় চেকপোস্টের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে হাবিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।

এদিকে, তালপল্লি এলাকায় এমন হামলা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ট্রাক উল্টে পড়ে চ্যাপ্টা হয়ে গেল প্রাইভেটকার, একসঙ্গে প্রাণ হারালেন মা-ছেলে
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের তেঁতুলতলা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
ট্রাক উল্টে পড়ে চ্যাপ্টা হয়ে গেল প্রাইভেটকার, একসঙ্গে প্রাণ হারালেন মা-ছেলে
রাজশাহীর লালইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদ্‌যাপন 
রাজশাহীর মোহনপুর উপজেলার লালইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে শতবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
রাজশাহীর লালইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদ্‌যাপন 
ঢাকার কেরানীগঞ্জে ফ্ল্যাটে মিলল যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, কে বা কারা তাকে হত্যা করেছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকার কেরানীগঞ্জে ফ্ল্যাটে মিলল যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ
ভারত থেকে আসা ১৩৫ টন চালে বিষাক্ত উপাদান
চট্টগ্রামের হালিশহর কেন্দ্রীয় খাদ্যগুদামের (সিএসডি) ১৩৫ টন চালে এই বিষাক্ত উপাদানের অস্তিত্ব ধরা পড়েছে। বিশেষজ্ঞদের মতে, আফলাটক্সিনযুক্ত খাবার দীর্ঘদিন খেলে মানুষের লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে এবং লিভার ক্যানসারের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
ভারত থেকে আসা ১৩৫ টন চালে বিষাক্ত উপাদান
দুই পা হারানো অসহায় রুনার পাশে সদর উদ্দিন ফাউন্ডেশন
ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই পা হারানো অসহায় রুনা বেগমের পাশে দাঁড়িয়েছে মানবিক ও সমাজসেবামূলক সংগঠন সদর উদ্দিন ফাউন্ডেশন।
দুই পা হারানো অসহায় রুনার পাশে সদর উদ্দিন ফাউন্ডেশন
আরও পড়ুন
ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগের নেত্রী আটক
চলন্ত সিএনজি থেকে হঠাৎ চিৎকার, এরপরই ঘটে ‘আসল ঘটনা’
মাদকের ভয়াবহ ছোবল থেকে বাঁচতে চায় শিবগঞ্জের মানুষ
আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার