ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

চুল কেটে মরিচের গুঁড়া মাখিয়ে নারীকে নির্যাতন

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে পরকীয়ার সন্দেহে সুচিত্রা বিশ্বাস নামের এক গৃহবধূকে পৈশাচিক কায়দায় মাথার চুল কেটে শরীরে মরিচের গুঁড়া মাখিয়ে নির্যাতনের আিভযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযযোগমাধ্যমসহ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের করাতি পাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে রাতেই ঝিনাইদহ সদর থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, একই গ্রামের তন্নী খাতুন (টনি খাতুন) তার দুই মেয়ে ওনি ও কোনি, ছেলে শুভ এবং প্রতিবেশি আব্দুর রশিদ।

স্থানীয় সূত্র ও মামলার বিবরণী থেকে জানা যায়, কালীগঞ্জ ভূমি অফিসে কর্মরত একই গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের সাথে মনমথ বিশ্বাসের স্ত্রী সুচিত্রা বিশ্বাসের পরকীয়া সম্পর্ক রয়েছে এমন অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন তন্নী খাতুন নামের এক নারী। এরই জেরে গত বৃহস্পতিবার বিকেলে তন্নী খাতুন (টনি খাতুন) তার দুই মেয়ে ওনি ও কোনি, ছেলে শুভসহ আরও কয়েকজন সহযোগীকে নিয়ে দলবদ্ধভাবে সুচিত্রা বিশ্বাসের বাড়িতে চড়াও হন।

এক পর্যায়ে বাড়িতে প্রবেশ করেই সুচিত্রার ওপর চড়াও হন অভিযুক্তরা। তাকে বেধড়ক মারধরের পাশাপাশি জোরপূর্বক মাথার চুল কেটে দেওয়া হয় এবং তার শরীরে পৈশাচিক কায়দায় মরিচ গুঁড়া মাখিয়ে দেওয়া হয়।

পরবর্তীতে সুচিত্রার আর্তচিৎকারে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে অপরাধীরা পালিয়ে যায়। ওই রাতেই ভুক্তভোগী সুচিত্রা বিশ্বাস বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় এসে মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ-উজ-জামান জানান, গত রাতেই ৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যৌতুক ও বাল্যবিয়ে নিবন্ধন করলে কাজিদের লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী
তিনি বলেন, ভালো পোশাক আর ভালো চেহারায় মানুষ ভালো হয় না। অপরাধমুক্ত মানুষই ভালো মানুষ, প্রকৃত মানুষ। সামাজিক ও পারিবারিক মূল্যবোধগুলো এখন ধ্বংসের পথে।
যৌতুক ও বাল্যবিয়ে নিবন্ধন করলে কাজিদের লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী
গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের বাধায় পণ্ড
গাজীপুরের মৌচাক তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে পোশাক শ্রমিকরা। এতে সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। 
গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের বাধায় পণ্ড
হঠাৎ আগুনে ইটালি প্রবাসীর ‘সব শেষ’
গাজীপুরে শ্রীপুরে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের আগুনে ইটালি প্রবাসী নিশাত ঢালীর ১৩টি বসত ঘর, একটি খাবার হোটেল এবং দোকানে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রবাসীর প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হঠাৎ আগুনে ইটালি প্রবাসীর ‘সব শেষ’
উত্তরের জনপদ ঈশ্বরদীতে ধীরে ধীরে নামছে শীত
উত্তরের জেলা পাবনার ঈশ্বরদীতে ধীরে ধীরে শীতের অনুভূতি শুরু হচ্ছে। সারাদিন রোদ থাকলেও সকাল- সন্ধ‍্যায় হালকা কুয়াশার দেখা মিলছে। এতে ভোর থেকে সকাল পর্যন্ত কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে। সেই সঙ্গে সন্ধ‍্যার পর থেকে রাতেও শীতের কিছুটা অভাস পাওয়া যাচ্ছে।
উত্তরের জনপদ ঈশ্বরদীতে ধীরে ধীরে নামছে শীত
৪ মাস আগে বিয়ে, রিমার মরদেহ রেখে উধাও স্বামী
চট্টগ্রামের রাউজানে রিমা দে নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
৪ মাস আগে বিয়ে, রিমার মরদেহ রেখে উধাও স্বামী
আরও পড়ুন
ঝিনাইদহে ডোপ টেস্টে পজিটিভ দুই যুবকের কারাদণ্ড
অবশেষে ঝিনাইদহে অনুষ্ঠিত হলো এমপি আমির হামজার মাহফিল
ঝিনাইদহে কৃষককে কুপিয়ে হত্যা
আমির হামজার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সমঝোতা