ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ছুটি শেষে আর কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ এএম
নিহত মো. গোলাম রব্বানী। ছবি: সংগৃহীত

ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ পুলিশের এক উপপরিদর্শক (এসআই)।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের সরকারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তার নাম মো. গোলাম রব্বানী। তিনি ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে এসআই (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার ৫ নম্বর মদনখালী ইউনিয়নের বড় ফলিয়া গ্রামে। তার বাবার নাম মো. জালাল উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছুটি কাটানো শেষে একটি প্রাইভেটকারে ঢাকায় নিজের কর্মস্থলে ফিরছিলেন এসআই গোলাম রব্বানী। পথিমধ্যে বগুড়ার শেরপুর উপজেলার সরকারবাজার এলাকায় পৌঁছালে তার বহনকারী গাড়িটি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের সঙ্গে থাকা পরিচয়পত্র (আইডি কার্ড) উদ্ধার করে নিশ্চিত হওয়া গেছে যে, তিনি বাংলাদেশ পুলিশের একজন সদস্য এবং ডিএমপিতে কর্মরত ছিলেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। বর্তমানে নিহতের মরদেহ শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ
৪ বছরের শিশুকে ধর্ষণ করে পালালেন রাহুল, দাদা-দাদি আটক
বগুড়ার নারুলী এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ২২ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রাহুলের দাদা ও দাদিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।
৪ বছরের শিশুকে ধর্ষণ করে পালালেন রাহুল, দাদা-দাদি আটক
পিবিআইয়ের সহযোগিতায় ৮ মাস পর নিখোঁজ বাবাকে ফিরে পেলেন ছেলে
শেরপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় প্রায় আট মাস পর নিখোঁজ বাবাকে ফিরে পেয়েছেন এক ছেলে।
পিবিআইয়ের সহযোগিতায় ৮ মাস পর নিখোঁজ বাবাকে ফিরে পেলেন ছেলে
ঢাকায় চুরি করা ৩০ লাখ টাকার স্বর্ণালংকার ভোলায় বিক্রির চেষ্টা, গাড়িচালক গ্রেপ্তার
ঢাকার মোহাম্মদপুর লালমাটিয়া এলাকার এক বাসা থেকে চুরি করা প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালংকার ভোলায় বিক্রি করার সময় ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে আব্দুল আলী (৩৯) নামে এক গাড়িচালক। 
ঢাকায় চুরি করা ৩০ লাখ টাকার স্বর্ণালংকার ভোলায় বিক্রির চেষ্টা, গাড়িচালক গ্রেপ্তার
স্থানীয়রা সারের গাড়ি আটকাতেই বেরিয়ে এলো ‘থলের বিড়াল’
পাবনার ঈশ্বরদীতে নিয়মবহির্ভূতভাবে সার বিক্রি করার অপরাধে বিএডিসি অনুমোদিত এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয়রা সারের গাড়ি আটকাতেই বেরিয়ে এলো ‘থলের বিড়াল’
আরও পড়ুন
৬৫৪তম থানা পাচ্ছে দেশ
গোপালগঞ্জে বাইসাইকেলচালকের মৃত্যুর জেরে বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দুই দিন পর দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র
চাঁদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১