ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এ ইতিহাস পাল্টানো যাবে না: শাহে আলম

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম
সমাবেশে কথা বলছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। আওয়ামী লীগ যতই চেষ্টা করুক, এ ইতিহাস পাল্টানো যাবে না।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টায় বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরার হুমকি প্রসঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, তিনি (শেখ হাসিনা) দেশে ফিরে আসার হুমকি দেন। আমরাও চাই, তিনি দেশে ফিরে আসুন। দেশের মানুষ তার বিচার দেখতে অপেক্ষা করছে।

অন্যদিকে, তারেক রহমানের দেশে ফেরার দিন কোটি কোটি মানুষ ঢাকায় সমবেত হয়েছিলেন। আর শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এটাই জনগণের ভালোবাসা ও জনসমর্থনের পার্থক্য।

বিএনপির জনপ্রিয়তার কথা তুলে ধরে মীর শাহে আলম বলেন, শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি যুগে যুগে জনপ্রিয়তা ধরে রেখেছে। জনগণের ভালোবাসা ও আস্থাই বিএনপির সবচেয়ে বড় শক্তি।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, আমরা বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড এবং কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে চাই।

শীর শাহে আলম বলেন, জামায়াতে ইসলাম নিয়ে বড় বড় কথা বললেও ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক নিরাপত্তায় কার্যকর উদ্যোগ নেয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের মাসিক সম্মানীর ব্যবস্থা করেছেন।

সরকারের জনকল্যাণমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে আগে জামায়াতকে ভোট দেওয়া ব্যক্তিদের বিএনপির পতাকাতলে আসার আহ্বান জানান তিনি।

মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বগুড়া আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) শফিকুল ইসলাম টুকু, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল, শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান প্রমুখ।

আরটিভি/এসআর


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: চসিক মেয়র
শনিবার (২৪ অক্টোবর) বিশ্ব পোলিও দিবস উপলক্ষে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৫-এর রিপসা টিম আয়োজিত শোভাযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: চসিক মেয়র
তিস্তার ভাঙনে দিশেহারা কৃষক, স্বপ্নের ধান খাওয়ানো হচ্ছে গরুকে
বর্ষা মৌসুম বিদায় নেওয়ার পর চলছে হেমন্তকাল। হেমন্তের আগাম নবান্নে কৃষকের মুখে হাসি ফুটেছে। দম ধরেছে নদ-নদীর পানি। আর এরইমধ্যে তীব্র ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন নদীর অববাহিকায়। ভাঙনে বিলীন হচ্ছে একের পর এক এলাকা। নদী গর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো।
তিস্তার ভাঙনে দিশেহারা কৃষক, স্বপ্নের ধান খাওয়ানো হচ্ছে গরুকে
১২ সেকেন্ডে ব্যাগ ছিনতাই, পেছনে ছুটলেন বৃদ্ধ
চট্টগ্রাম নগরের বিবিরহাট কাঁচাবাজারের একটি গলিতে এক বৃদ্ধের ব্যাগ ছিনিয়ে নিয়ে অটোরিকশায় পালিয়েছেন দুই ছিনতাইকারী।
১২ সেকেন্ডে ব্যাগ ছিনতাই, পেছনে ছুটলেন বৃদ্ধ
যশোরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে অভয়নগর উপজেলা পরিষদ সংলগ্ন ৬১ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যশোরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
রাতের আঁধারে কৃষকের স্বপ্ন শেষ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মমিনুল ইসলাম মনির নামে এক কৃষকের লাউবাগানের সব গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
রাতের আঁধারে কৃষকের স্বপ্ন শেষ
আরও পড়ুন
ফ্যাসিস্ট আমলেও জনগণের পাশে ছিল ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’: রিজভী
গ্রাম পুলিশ মহাসমাবেশ ৭ নভেম্বর
ইউএনওদের সতর্ক করলেন মীর শাহে আলম
‘জামায়াত এমপিদের এলাকায় সারের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে’