ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ভাড়া বাসায় জমিয়ে ইয়াবা খাচ্ছিলেন পুলিশ সদস্য, অতঃপর...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পিএম
ছবি: আরটিভি

গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনরত অবস্থায় এক পুলিশ কনস্টেবলসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

আটকরা হলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) ট্র্যাফিক (উত্তর) বিভাগে কর্মরত কনস্টেবল সারোয়ার মোর্শেদ (৩৮), শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকার সবুজ মিয়া (৩২) এবং রংপুরের কাউনিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের জাহাঙ্গীর আলম (৩৮)। জাহাঙ্গীর আলম শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার মোশারফের বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয়রা জানান, প্রায় মাস খানেক আগে রংপুরের কাউনিয়া উপজেলা এলাকার জাহাঙ্গীর আলম শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার মোশারফের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন। হঠাৎ করে তার ওই বাসায় মাদকসেবীদের যাতায়াত শুরু হলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে শুক্রবার রাতে এলাকাবাসী মাদক সেবনরত অবস্থায় পুলিশ কনস্টেবলসহ দুইজনকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ জাহাঙ্গীর আলমের ঘরে অভিযান চালিয়ে ঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, এলাকাবাসী মাদক সেবনরত অবস্থায় পুলিশ কনস্টেবলসহ দুইজনকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে আটককৃতদের পুলিশে সোপর্দ করে। আটক তিনজনের মধ্যে সারোয়ার মোর্শেদ পুলিশ সদস্য হিসেবে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাড়ে ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে পাঁচ ঘণ্টা বন্ধ থাকা ফেরি চলাচল আবার সচল করা হয়েছে। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আব্দুল বারী ড্যানির শর্তসাপেক্ষ আশ্বাসের পর ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
সাড়ে ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলায় থাকা কয়েন বের করে প্রশংসা কুড়ালেন তিনি
কোনো জটিল যন্ত্রপাতি ছাড়াই হাতের জাদুতে শিশুর গলায় আটকে যাওয়া পয়সা বের করে তাক লাগিয়ে দিয়েছেন এক স্বাস্থ্যকর্মী। এতে খুশিতে কেঁদে ফেলেন শিশুর মা। এর আগে মায়ের আর্তনাদে চারপাশের অনেক মানুষ ওই চেম্বারে জড়ো হয়েছিল। তবে সফলভাবে পয়েন্টটি বের করার পর মুহূর্তেই পুরো দৃশ্যপট বদলে যায় এবং বারবার কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায় শিশুর মাকে।
যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলায় থাকা কয়েন বের করে প্রশংসা কুড়ালেন তিনি
চট্টগ্রামের ফিশারিঘাটে দৈনিক শত কোটি টাকার মাছের বাণিজ্য
ভোরের আলো ফোটার আগে, আবছা অন্ধকার থাকতেই কর্মচঞ্চল হয়ে ওঠে চট্টগ্রামের ফিশারিঘাট। ভিড়তে থাকে একের পর এক মাছবোঝাই ট্রলার, নৌযান ও মিনি ট্রাক। শুরু হয় মাছ নামানো, দরদাম আর নিলামের হাঁকডাক। দিনের শুরুতেই এই ঘাটে হয়ে যায় শত কোটি টাকার বাণিজ্য।
চট্টগ্রামের ফিশারিঘাটে দৈনিক শত কোটি টাকার মাছের বাণিজ্য
‘ক্ষমতা পেলে আসল রূপ দেখা যায়’, প্রবাদের সত্যতা মিলল ভূঞাপুরে!
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়ক উপকরণ দেওয়ার জন্য সরকারের বরাদ্দ করা ৫০ হাজার টাকা উত্তোলনের পরও শিক্ষার্থীদের হাতে পৌঁছেনি। 
‘ক্ষমতা পেলে আসল রূপ দেখা যায়’, প্রবাদের সত্যতা মিলল ভূঞাপুরে!
পাইকগাছায় ৬০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ৬০৫ পিস ইয়াবাসহ মনিরুজ্জামান মোড়ল (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পাইকগাছায় ৬০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
আরও পড়ুন
গাজীপুরে ট্রেন আটকে বিক্ষোভ, ঘটনা কী
শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
নিষিদ্ধ আ.লীগের নাশকতা: ফের অবরোধ ও বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
১৪৫ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার