ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

খুলনায় এবার মুদি দোকানদারকে গুলি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পিএম
ছবি: সংগৃহীত

খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে আকাশ কুমার কুণ্ডু নামে এক মুদি দোকানদার গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে দক্ষিণ টুটপাড়া ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আকাশ কুমার কুণ্ডু টুটপাড়া গাছতলা মন্দিরের পূর্ব পাশের গলির বাসিন্দা শিব পদ কুণ্ডুর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুর্বৃত্তরা আকাশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিটি তার পেটে বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, মোটরসাইকেলে আসা হেলমেট পরা তিন যুবক আকাশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে, শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে খুলনার তেরখাদায় দুর্বৃত্তদের গুলিতে রামিম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অফিসের দরজা বন্ধ করে কিশোরীকে ধর্ষণ, সেই গার্মেন্টস মালিক গ্রেপ্তার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি পোশাক কারখানার মালিক আনোয়ার মাঝিকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অফিসের দরজা বন্ধ করে কিশোরীকে ধর্ষণ, সেই গার্মেন্টস মালিক গ্রেপ্তার
পাইকগাছায় নিষিদ্ধ দলের ৫ নেতা আটক
খুলনার পাইকগাছায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫ নেতাকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন ধারায় করা মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাইকগাছায় নিষিদ্ধ দলের ৫ নেতা আটক
গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, প্রেস ক্লাবে পেট্রোল বোমা হামলা আ.লীগের
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে প্রেসক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুর করেছে। সেই সঙ্গে ব্যাংক পাড়াস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় গিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা । রোববার (১৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এদিন তারা লগি-বৈঠা নিয়ে এসে তারা শহরে অবস্থান নেন। বিক্ষোভের একপর্যায়ে কর্মীরা কলেজের মূল ফটকের সামনে এসে ‘গোপালগঞ্জ সরকারি কলেজ’ লেখা নামফলকটি ভেঙে ফেলেন। পরবর্তীতে সেখানে পূর্বের নাম ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টানিয়ে দেন। পরে গেটের সামনের প্রধান সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা ব্যাংক পাড়াস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় গিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করে স্লোগান দেন।  বিক্ষোভ মিছিল থেকে শহরের বিভিন্ন স্থানে টানানো বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। পুলিশের এপিসিতে লিখে দেওয়া হয় ‘জয় বাংলা’ স্লোগান। আর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাদি চত্বরের নামফলক ভেঙে সেখানে টাঙানো হয়েছে মুক্তিযুদ্ধ চত্বরের নামফলক। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালানো হয়। দুপুর ১টা পর্যন্ত নেতা-কর্মীরা শহরে অবস্থান করেন। পরে তারা নিজ নিজ অবস্থানে ফিরে যান। আরটিভি/এসআর
গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, প্রেস ক্লাবে পেট্রোল বোমা হামলা আ.লীগের
পাবনা মানসিক হাসপাতাল ঘিরে অ্যাকশন, ৬ দালাল ধরা
পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা দূর-দূরান্তের অসহায় ও সাধারণ রোগীদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়া একটি সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 
পাবনা মানসিক হাসপাতাল ঘিরে অ্যাকশন, ৬ দালাল ধরা
সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি, সেই আবুল কালামকে শোকজ
ময়মনসিংহে জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে গিয়ে সাংবাদিকদের গালিগালাজ, হেনস্তা ও ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’ বলে হুমকি দেওয়ার ঘটনায় সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামকে শোকজ করেছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। 
সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি, সেই আবুল কালামকে শোকজ
আরও পড়ুন
পাইকগাছায় নিষিদ্ধ দলের ৫ নেতা আটক
পাইকগাছায় ৬০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা রিয়াজ কচি গ্রেপ্তার
২ পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ রাজিয়া বেগম ধরা