ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

সেতুর নিচে পড়ে ছিলেন মাদরাসাশিক্ষক, হৃদয়বিদারক ঘটনার মুখোমুখি পরিবার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১২ এএম
মাওলানা শাহ মনিরুজ্জামান জসিম তালুকদার। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদ নগর বরুণা মাদরাসার শিক্ষক মাওলানা শাহ মনিরুজ্জামান জসিম তালুকদার নিখোঁজের একদিন পর মারা গেছেন।

পরিবারের সদস্যদের অভিযোগ, দুষ্কৃতকারীরা তাকে কোনো চেতনানাশক খাইয়ে ভৈরব-আশুগঞ্জ সেতুর নিচে ফেলে রেখে যায়। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শনিবার (২৪ অক্টোবর) ভৈরবের একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

রাত ১০টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহতের ভাতিজা মুস্তাকিম আল মুনতাজ তালুকদার। নিহত মাওলানা জসিম শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জবাজার মাজদিহী এলাকার আব্দুল ওয়াহিদের ছেলে। তিনি চার কন্যাসন্তানের জনক এবং দীর্ঘদিন ধরে বরুণা মাদরাসায় শিক্ষকতা করছেন।

পরিবার সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ভৈরব বাজার বাসায় থাকতেন মাওলানা জসিম। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে তাকে অজ্ঞান অবস্থায় ভৈরব-আশুগঞ্জ সেতুর নির্জন এলাকা থেকে উদ্ধার করা হয়। তবে তার শরীরে দৃশ্যমান কোনো রক্তাক্ত বা শারীরিক নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি।

প্রাথমিক ধারণা করা হচ্ছে, চেতনানাশক কোনো বস্তু খাইয়ে বা স্প্রে করে তাকে ফেলে রাখা যায় কে বা কারা। ঘটনার পর এক স্থানীয় কয়েকজন যুবক তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে ভর্তি করান।

ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে স্থানীয় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এবাদুর রহমান মোশাহিদের মাধ্যমে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন মুমূর্ষু মাওলানা জসিমের একটি ভিডিও চিত্র ফেসবুকে পোস্ট করেন। ভিডিওর সূত্র ধরে পরিবারের সদস্যরা উদ্ধারকারী যুবকের সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিস্তারিত জানতে পারেন।

সংবাদ পাওয়ার পরপরই বরুণা মাদরাসার শিক্ষক মাওলানা আহমদ জুবায়ের জুয়েলসহ পরিবারের সদস্য ও স্বজনরা দ্রুত ভৈরবের উদ্দেশে রওনা হন।

হাসপাতালে থাকা অবস্থায় একটি ভিডিও করে সন্ধান চাওয়া হয়। ভিডিও দেখে পরিবারের সদস্যরা পরিচয় নিশ্চিত করে ভৈরব হাসপাতালে যান। সেখানে যাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে নেওয়ার পথে গাড়িতেই মারা যান তিনি।

নিহতের ভাতিজা মুস্তাকিম আল মুনতাজ তালুকদার জানান, শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা ধারণা করেন, তিনি মাদরাসায় আছেন। দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও দেখে বিষয়টি জানতে পেরেছেন। ভৈরবের একটি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোপালগঞ্জে আরও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন-বডি ওর্ন ক্যামেরায় নজরদারি
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আরও ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। পাশাপাশি যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য সর্বোচ্চ সংখ্যক সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের লাইভ ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন তারা। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন বিজিবি সদস্যরা। বিজিবির এই কর্মকর্তা আরও জানান, দায়িত্ব পালনের ক্ষেত্রে বিজিবি সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখছেন। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখার পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি প্রস্তুত রয়েছে। আরটিভি/এসআর
গোপালগঞ্জে আরও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন-বডি ওর্ন ক্যামেরায় নজরদারি
কুয়াশার চাদরে ঢাকা নওগাঁ, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন
অগ্রহায়ণের শুরুতেই কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের জেলা নওগাঁ। সকালের দিকে চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহন। হঠাৎ এই শীতের আমেজে সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে।
কুয়াশার চাদরে ঢাকা নওগাঁ, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন
কাজে যোগ দিয়েছেন শিল্পাঞ্চলের শ্রমিকরা, সাভার-আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক
টানা অসন্তোষের পর স্বাভাবিক হতে শুরু করেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। বেশিরভাগ গার্মেন্টস কারখানা খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
কাজে যোগ দিয়েছেন শিল্পাঞ্চলের শ্রমিকরা, সাভার-আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক
সাতসকালে ট্রাকচাপায় প্রাণ গেল দুই পথচারীর
সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুলের ধোপাকান্দি এলাকায় পাথরবোঝাই ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।
সাতসকালে ট্রাকচাপায় প্রাণ গেল দুই পথচারীর
যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে পুলিশে দিলেন নেতাকর্মীরা
ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের মিছিল দেখে ইউসুফ মুন্সী নামে এক ভ্যানচালক ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন নেতাকর্মীরা।
যুবদলের মিছিল দেখে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে পুলিশে দিলেন নেতাকর্মীরা
আরও পড়ুন
ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৫০০
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
বিষ প্রয়োগে অর্ধশতাধিক কবুতর হত্যা
বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সৌদিতে সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর