ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

সাজেকে চলা অবরোধ নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩০ এএম
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে বহিরাগত সশস্ত্র দল অপসারণের ৩ দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের অবরোধের চলছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে তৃতীয় দফায় এই অবরোধ চলমান রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও তৎপরতা জোরদার করা হয়েছে।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’ -এর যৌথ উদ্যোগে ঘোষিত ৩ দফা দাবির এই আন্দোলন চলছে।

সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহবায়ক বাবু ধন চাকমা জানান, পার্বত্য জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু গ্রুপ)-এর সশস্ত্র সদস্যদের দ্রুত এলাকা থেকে অপসারণ এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার মূল দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ অব্যাহত থাকবে। বর্তমানে সাজেক ও আশপাশের এলাকায় সাধারণ জনজীবনে স্থবিরতা ও আতঙ্ক বিরাজ করলেও পরিস্থিতি যৌথ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

তবে জরুরি সেবা বিবেচনায় অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ওষুধ সরবরাহকারী যান এবং সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে।
রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, সাজেক এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং দুষ্কৃতিকারী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যৌথ বাহিনীর প্রয়োজনীয় টহল ও অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গদখালী থেকে চার মাসে ২৫০ কোটি টাকা বাণিজ্যের আশা
আসছে শীতকাল। নানা উৎসবের সময় এখন। বিজয় দিবস,  ইংরেজি নববর্ষ, বসন্ত উৎসব, বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছাড়াও রয়েছে ঘরে ঘরে বিয়ে ও জন্মদিনের উৎসব। নানা পালা-পার্বণ। এসব উৎসবে কাঁচা ফুলের ব্যাপক ব্যবহার হয়ে থাকে।
গদখালী থেকে চার মাসে ২৫০ কোটি টাকা বাণিজ্যের আশা
দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন সুখি রায় (২১) নামে এক গৃহবধূ।
দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
সেন্টমার্টিন রুটে সব নৌযান চলাচল বন্ধ
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।
সেন্টমার্টিন রুটে সব নৌযান চলাচল বন্ধ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ডাকা লকডাউনের প্রভাব নেই মানিকগঞ্জে, জনজীবন স্বাভাবিক
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় মানুষের স্বাভাবিক চলাচল ও কর্মচাঞ্চল্য দেখা গেছে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ডাকা লকডাউনের প্রভাব নেই মানিকগঞ্জে, জনজীবন স্বাভাবিক
নারায়ণগঞ্জে জুতার সোলের গোডাউনে আগুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় জুতার সোল তৈরির একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জে জুতার সোলের গোডাউনে আগুন
আরও পড়ুন
মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাজেক অবরোধ চলবে: বাবুধন চাকমা
সাজেকে একপক্ষের অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত