ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

হাইমচরে মা ইলিশ শিকারে বেপরোয়া জেলেরা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১১:৩৯ এএম
সৌজন্য ছবি

চাঁদপুর জেলার হাইমচরে মা ইলিশ শিকারে বেপরোয়া হয়ে উঠেছেন জেলেরা। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি ও শিকারের ঘটনা ঘটেই চলেছে।

এ নিয়ে পৃথক দুই অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি ও শিকারের অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। এ সময় ১৫৩ কেজি ৫০০ গ্রাম ইলিশ এবং প্রায় ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়।

পরে আটক তিনজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপ্রাপ্তবয়স্ক তিনজনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ঈশানবালার কাসেমুল উলুম মাদরাসা সংলগ্ন এলাকায় সকাল ১০টা থেকে দুপুর বিকেল পর্যন্ত প্রথম অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে উপজেলা প্রশাসন, হাইমচর থানা পুলিশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ডের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম। তিনি রাতে এসব তথ্য নিশ্চিত করেন।

এ সময় নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রির অভিযোগে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১১৮ কেজি ৫০০ গ্রাম ইলিশ জব্দ করা হয়। জব্দ করা মাছ ১২টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

একই দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে ছয়জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ৩৫ কেজি ইলিশ ও এক লাখ মিটার কারেন্টজাল জব্দ করা হয়।

জব্দ করা ইলিশ চারটি এতিমখানায় বিতরণ করা হয় এবং কারেন্টজাল বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়।

আটক ছয়জনের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়। বাকি তিনজনকে প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, মা ইলিশের প্রজনন রক্ষা ও নিষেধাজ্ঞা কার্যকর করতে উপজেলা টাস্কফোর্সের আওতায় এসব অভিযান পরিচালনা করা হয়।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবারণা পূর্ণিমায় রাঙ্গামাটির রাজবন বিহারে পুণ্যার্থীর ঢল, শান্তি ও মঙ্গল প্রার্থনা
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে সাড়ম্বরে পালিত হচ্ছে। 
প্রবারণা পূর্ণিমায় রাঙ্গামাটির রাজবন বিহারে পুণ্যার্থীর ঢল, শান্তি ও মঙ্গল প্রার্থনা
ফুটপাত দখলমুক্তের পাশাপাশি হকারদের পুনর্বাসন করা হবে: রাসিক প্রশাসক
রাজশাহী মহানগরীকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
ফুটপাত দখলমুক্তের পাশাপাশি হকারদের পুনর্বাসন করা হবে: রাসিক প্রশাসক
মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতির মৃত্যুতে এমপির শোক
রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি এ শোক প্রকাশ করেন।
মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতির মৃত্যুতে এমপির শোক
বৈদ্যুতিক তার চুরি করতে কবরস্থানে চোরের দল, অতঃপর...
সিরাজগঞ্জের তাড়াশে চোরের দল একটি কবরস্থানের বৈদ্যুতিক কাজে ব্যবহৃত প্রায় এক লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিদ্যুতের তার চুরি করে নিয়ে গেছে।
বৈদ্যুতিক তার চুরি করতে কবরস্থানে চোরের দল, অতঃপর...
কিশোরীকে ধর্ষণ, মক্তব শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
জামালপুরে মক্তবের ছাত্রীকে ধর্ষণের দায়ে ধর্মীয় শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১। একই সঙ্গে ওই আসামিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এই দণ্ডাদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মন্ডল পাড়া জামে মসজিদে শিশুদের ধর্মীয় শিক্ষার জন্য মক্তব পরিচালিত হয়। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিচন্ডি গ্রামের বাসিন্দা মুছা মিয়া মক্তবটি পরিচালনা করেন। গত ২০২০ সালের ২৮ নভেম্বর মক্তব শেষ করে সব ছাত্র-ছাত্রীদের ছুটি দেন শিক্ষক মুছা মিয়া। সবার ছুটি হলেও কিন্তু ভিকটিম কিশোরীকে (১৫) পরে বাড়ি যেতে বলেন তিনি। এক পর্যায়ে মসজিদের ভেতরে ওই কিশোরীকে কৌশলে ধর্ষণ করেন ইমাম মুছা মিয়া।  এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় ধর্ষণ মামলা দায়েরে করেন।  ওই মামলায় দীর্ঘ শুনানী শেষে ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণের পর আসামির উপস্থিতিতে রোববার রায় ঘোষণা করা হয় । এ সময় ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবদুর রহিম মামলার আসামি মুছা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেন। আরটিভি/এসএস
কিশোরীকে ধর্ষণ, মক্তব শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
আরও পড়ুন
ঋণের টাকা নিয়ে ভাবিকে বেধড়ক পেটাচ্ছেন দেবর, ভিডিও ভাইরাল
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ‘ধান্দা রফিক’ গ্রেপ্তার
মাদরাসা শিক্ষককে চড় মারা সেই রুমিকে গ্রেপ্তারে অভিযান নিয়ে যা জানা গেল 
সাবেক এমপি সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন