ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

রাস্তায় মিলল দেশি কড়ি কাইট্টা, উদ্ধারের পর অবমুক্ত

স্টাফ রিপোর্টার (শেরপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৬ পিএম
ছবি: আরটিভি

শেরপুর সদর উপজেলার কানাশাখোলা বাজার এলাকা থেকে একটি দেশি কড়ি কাইট্টা উদ্ধার করে পরে তা জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাতে সাংবাদিক আমিনুল ইসলাম রাজুর মেয়ে আয়েশা সিদ্দিকা রিশা তাদের বাড়ি যাওয়ার রাস্তায় এটিকে দেখতে পেয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

পরে সাংবাদিক রাজু বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের ওয়াইল্ড লাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন -এর নির্বাহী পরিচালক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনিকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে দেশি কড়ি কাইট্টাটিকে জলাশয়ে অবমুক্ত করেন।

শেরপুরের ওয়াইল্ড লাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন জানান, উদ্ধার হওয়া দেশি কড়ি কাইট্টার ইংরেজি নাম ইন্ডিয়ান রুফড টার্টল। এটি বাটাগুর নামেও পরিচিত। এরা জলচর, কখনও কখনও ভাসমান গাছের গুঁড়ির উপর রোদ পোহায়। দিবাচর ও ধীরগতিসম্পন্ন। এরা সর্বভুক; জলজ উদ্ভিদ যেমন- কচুরিপানা, আগাছা এবং প্রাণী, যেমন- কাঁকড়া, শামুক ইত্যাদি খায়। এদের আবাস প্রচুর গাছ গাছড়াপূর্ণ স্থির বা ধীরে প্রবহমান পানির জলাভূমি। আগে সচরাচর দৃশ্যমান হলেও এখন অনেকটাই কমে গেছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: খাদ্যমন্ত্রী
কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্যভাণ্ডার সমৃদ্ধ করে খাদ্যনিরাপত্তা জোরদারে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: খাদ্যমন্ত্রী
তৃতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি, মাদরাসাশিক্ষককে বেদম পিটুনি
নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) শ্লীলতাহানির অভিযোগে সাইফুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করেছে।
তৃতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি, মাদরাসাশিক্ষককে বেদম পিটুনি
জামালপুর সীমান্তে সিসিটিভি ও সার্চলাইট স্থাপন
জামালপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে ৩৫ বিজিবির আওতাধীন গুরুত্বপূর্ণ বিভিন্ন সীমান্তে ক্লোজ সার্কিট (সিসিটিভি) ও সার্চলাইট স্থাপন করা হয়েছে।
জামালপুর সীমান্তে সিসিটিভি ও সার্চলাইট স্থাপন
মোহনপুরের ৫০ কৃষক পেলেন এয়ারফ্লো মেশিন
রাজশাহীর মোহনপুরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৫০ জন কৃষকের মাঝে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
মোহনপুরের ৫০ কৃষক পেলেন এয়ারফ্লো মেশিন
বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ ও পুরস্কার ঘোষণা
প্রধানমন্ত্রী ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষে বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ ও পুরস্কার ঘোষণা করা হয়েছে।
বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ ও পুরস্কার ঘোষণা
আরও পড়ুন
সাংবাদিকের বাসার সামনে কাফনের কাপড়-মোমবাতি, চিরকুটে ‘রহস্যময় উপহার’
শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
বৃদ্ধের ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের কিশোরী, অতঃপর....